6a5a42198783a_image - 2026-07-17T075408.025
জুলাই ১৭, ২০২৬ রাত ০৮:২৪ IST

অভিষেকই তৃণমূলের সর্বনাশের কারণ , বিস্ফোরক অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরের ভাঙন যেন থামার নামই নিচ্ছে না। একের পর এক নেতা দল ছাড়ছেন, আবার কেউ প্রকাশ্যেই নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার বিস্ফোরক অভিযোগে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তার দাবি, অভিষেকের নেতৃত্বেই দলের সর্বনাশ হয়েছে, আর তিনি দলে থাকলে বহু নেতা-কর্মী আর তৃণমূলে থাকতে চান না।

শুক্রবার রাজনৈতিক অন্দরে ফের আলোচনার কেন্দ্রে উঠে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন জনসমক্ষে না থাকার পর সংবাদমাধ্যমের সামনে এসে তিনি তৃণমূলের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন। রাজীবের দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সবাই বলছেন যে অভিষেক থাকলে তারা দল করবেন না। অভিষেক সরে গেলে সকলে আবার একজোট হয়ে দিদির পাশে থাকবেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখনও কেন দিদি অভিষেকের হাতটা ধরে আছেন। এটা আমাদের নেতাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের অগণিত সাধারণ কর্মীদের মনের কথা এটাই।'

এখানেই থামেননি রাজীব। তিনি অভিযোগ করেন, 'অভিষেক আমার রাজনৈতিক কেরিয়ার, পরিবার সব শেষ করে দিয়েছে। যেসব আসন আইপ্যাক তাকে বিক্রি করে দিয়েছে, সেখানেই পরাজয় ঘটেছে দলের প্রার্থীদের।' রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন বহুবার মোড় বদলেছে। ২০২১ সালের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া, পরে আবার তৃণমূলে প্রত্যাবর্তন সবকিছুর পর ২০২৬ সালের নির্বাচনে ডেবরা কেন্দ্র থেকে পরাজয়ের পর তিনি কার্যত আড়ালে চলে যান।

আরও পড়ুন

শরীর ওদিকে মন এদিকে , কালীঘাট তৃণমূলের ধর্নায় মদনের উপস্থিতিতে খোঁচা কুণালের
জুলাই ১৭, ২০২৬

কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক

একুশের আগে কালীঘাট শিবিরে বড় ধাক্কা , আসল তৃণমূলে যোগ বিশ্বজিৎ - তাপসের
জুলাই ১৭, ২০২৬

একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে

বিজেপিতে তৃণমূলীকরণ হবে না , কোয়েলকে ঘিরে জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা শমীকের
জুলাই ১৭, ২০২৬

কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

সোনম ওয়াংচুকের অনশন সমর্থনে বিধানসভায় ধর্না, কেন্দ্রকে তীব্র আক্রমণ কালীঘাট তৃণমূলের
জুলাই ১৭, ২০২৬

সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের

দুর্নীতিতে জিরো টলারেন্সের নজির , ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
জুলাই ১৭, ২০২৬

গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে

অন্তরালে ব্রাত্য বসু, শিবির বদলের জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি
জুলাই ১৭, ২০২৬

শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু

যাদের যাওয়ার ২১শে জুলাইয়ের আগে লোটাকম্বল নিয়ে চলে যান , কড়া হুঁশিয়ারি মমতার
জুলাই ১৬, ২০২৬

দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

২১শে জুলাইয়ের আগেই মমতার সঙ্গ ত্যাগ মণীশ গুপ্তের , শুভেন্দুর প্রশংসাকে ঘিরে জোর জল্পনা
জুলাই ১৬, ২০২৬

মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গের কিছু জেলা যেন বাংলাদেশ! , খুঁটিপুজোর মঞ্চ থেকে বিস্ফোরক শমীক ভট্টাচার্য
জুলাই ১৬, ২০২৬

কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য

বৃষ্টিভেজা রথযাত্রায় ইসকনে শুভেন্দু, সোনার ঝাড়ু হাতে সূচনা করলেন উৎসব
জুলাই ১৬, ২০২৬

কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে

এসক্যালেটর খারাপ, ক্ষোভে উল্টো পথে হাঁটলেন যাত্রীরা! ভাইরাল মেট্রো স্টেশনের ভিডিও
জুলাই ১৬, ২০২৬

মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। 

পবিত্র রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা , জগন্নাথের আশীর্বাদ কামনায় মোদি - শুভেন্দু
জুলাই ১৬, ২০২৬

সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর

রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য! বুদ্ধদেব-পত্নী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
জুলাই ১৫, ২০২৬

দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে

নাচা-গানা নয়, মঞ্চে থাকবেন শুধু শহিদ পরিবারের সদস্যরা , একুশে জুলাই বদলের বার্তা ঋতব্রতের
জুলাই ১৫, ২০২৬

একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে

১৯৯৭-এ একা লড়েছি, ২০২৬-এও পারব , ভাঙনের মাঝেই হুঙ্কার মমতার
জুলাই ১৫, ২০২৬

বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের