নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মতুয়া অধ্যুষিত ঠাকুরবাড়ি এলাকা। আগেই হুঁশিয়ারি ও প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই আবহেই মতুয়াগড়ে পৌঁছে ঠাকুরবাড়িতে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
শুক্রবার নদীয়ার তাহেরপুরে রণ সংকল্প সভা শেষ করেই অভিষেক ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে পুজো দিতে পৌঁছনোর পর থেকেই গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। সফর ঘিরে কড়া নিরাপত্তা থাকলেও রাজনৈতিক আবহ ছিল যথেষ্ট তপ্ত। অভিষেক ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে যেতেই শান্তনু ঠাকুরের অনুগামীরা ধিক্কার স্লোগানে ফেটে পড়েন।
অভিযোগ, এরপর কামনা সাগরের জল দিয়ে মন্দির চত্বর ধোয়া হয় এবং গোটা রাস্তায় গোবর জল ছড়ানো হয়। বিষয়টি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন খোদ শান্তনু ঠাকুর। তার বক্তব্য, 'উনি এখানে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপত্তিকর কথা বলেছেন বলেই ধিক্কার জানানো হয়েছে। যে পাপ করা হয়েছে, তাতে মন্দির অপবিত্র হয়েছিল। তাই কামনা সাগরের জল দিয়ে মন্দির ধোয়া হয়েছে।'
একইসঙ্গে, অভিষেককে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেন, ' ও ইতিহাসে অনেক কাঁচা। বৈধ-অবৈধ কীভাবে হয়, আমার কাছে এলে শিখিয়ে দেব। শর্ত-নিঃশর্ত কিছুই জানে না। এই সমাজের মানুষদের সম্পর্কে ওদের কোনও ধারণাই নেই।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের