নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টেলিভিশনের জনপ্রিয় কুইজ় শো দাদাগিরির নতুন অধ্যায়ের সূচনা হলো জমকালো আয়োজনের মধ্যে দিয়ে। দীর্ঘদিন পর সঞ্চালকের আসনে দেখা গেল অভিনেতা দেবকে। প্রথম দিনের শুটিং ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নতুন চমক আর নতুন ভাবনায় শুরু হলো সিজন ১১ এর পথচলা।

নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সকাল থেকেই ছিল উৎসবের পরিবেশ। প্রবেশদ্বার থেকে মূল মঞ্চ পর্যন্ত বিশেষভাবে সাজানো হয় অনুষ্ঠানস্থল। অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন একদল তরুণ-তরুণী। দর্শকদের উচ্ছ্বাসে শুটিং শুরুর আগেই জমে ওঠে গোটা কনভেনশন সেন্টার।
কালো পোশাকে মঞ্চে উঠে সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করেন দেব। হাসিমুখে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেন অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর একে একে মঞ্চে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান, সুনীল ছেত্রী, হর্ষ নেওটিয়া আর চন্দ্রশেখর ঘোষ সহ বহু বিশিষ্ট অতিথি। তাঁদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান দর্শকদের জন্য আরও আকর্ষনীয় হয়ে ওঠে।

শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে তার। আর তার কাছ থেকে শুভেচ্ছা ও কিছু পরামর্শও পেয়েছেন। নতুন সিজনে সঞ্চালকের পাশাপাশি অনুষ্ঠানের ফর্ম্যাটেও এসেছে বেশ কিছু পরিবর্তন। সব মিলিয়ে নতুন চমক নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে দাদাগিরি সিজন ১১।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের