নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলে সুযোগ পাওয়া তো দূরের কথা আইপিএলেও জায়গা হচ্ছিল না। একসময় ভারতীয় দলের অন্যতম সেরা লিগ স্পিনারের ভূমিকা পালন করেছেন। গুগলি বিশেষজ্ঞ ছিলেন। এবার অশ্বিনের পথ অনুসরণ করলেন। ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতীয় স্পিনার অমিত মিশ্র।
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অবসর ঘোষণা করেছেন ৪২ বছর বয়সী স্পিনার। ২৫ বছর পর আজ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছি। এই খেলাটাই আমার প্রথম প্রেম, প্রথম শিক্ষক ও আনন্দের সবচেয়ে বড় উৎস। ক্রিকেটের এই যাত্রাপথে অসংখ্য আবেগ অনুভব করেছি, যার মধ্যে গর্ব, লড়াই, শিক্ষা সহ ভালবাসা রয়েছে। আমি বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সাপোর্ট স্টাফ, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞ।সমর্থকদের ভরসা ও সমর্থন আমাকে প্রতিটা মুহূর্তে শক্তি জুগিয়েছে।”
২০০৩ সালে ত্রিদেশীয় এক দিনের সিরিজে বাংলাদেশ ম্যাচে অমিতের অভিষেক হয়ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন অমিত। ২২ টি টেস্ট, ৩৬ টি এক দিনের ম্যাচ সহ ১০ টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৭৬, একদিনের ম্যাচে ৬৪ ও টি টোয়েন্টিতে ১৬ টি উইকেট নিয়েছেন।
২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক। প্রথম ম্যাচেই এক ইনিংসে পাঁচ উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ১০৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন। ভারত জিতেছিল ৩২০ রানে। ২০১৩ সালে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়ে ১৮ টি উইকেট নিয়ে জাভাগল শ্রীনাথের নজির স্পর্শ করেন। ২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপে ১০ টি উইকেট নিয়েছিলেন।
২০১৬ সালে শেষ বার দেশের হয়ে টেস্ট ও এক দিনের ম্যাচ খেলেন। পরের বছর শেষ টি-টোয়েন্টি খেলেন। আইপিএলের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী অমিত। এছাড়াও তিন বার হ্যাটট্রিকের নজির রয়েছে তার। ১৬২ ম্যাচে ১৭৪ টি উইকেট নিয়েছেন তিনি।
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের