নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সন্দেশখালীর মাটিতে ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শেখ শাহজাহানের এলাকা হিসেবে পরিচিত সন্দেশখালীর খড়িহাটি শ্মশানঘাট সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে নিরাপত্তা ও অপরাধচক্রের যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বৃহস্পতিবার নেজাট থানার অন্তর্গত বয়ারমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িহাটি এলাকায় ব্যাপক তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। চলতি মাসের ৬ জুন সন্দেশখালীর মণিপুর ও কুমড়োখালী এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ৬ জন গ্রেফতার হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পরেই এই নতুন সূত্র পেয়েছে তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতে পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১৬টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ২,০০০ রাউন্ড গুলি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসটিএফের শীর্ষ আধিকারিকরা এবং স্থানীয় থানার পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রভাণ্ডার রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সন্দেশখালীর পুকুর থেকে বারবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্পষ্ট, এলাকায় এখনও সক্রিয় থাকতে পারে বড় কোনও অস্ত্রচক্র। উদ্ধার হওয়া অস্ত্রের নেপথ্যে কারা রয়েছে এবং এর সঙ্গে বৃহত্তর অপরাধচক্রের যোগ আছে কি না, তা জানতে তদন্ত আরও জোরদার করেছে বেঙ্গল এসটিএফ।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের