নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - বিগ ব্যাশ লিগে লজ্জার সম্মুখীন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। টি টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে মন্থর গতিতে ব্যাটিং করায় বিরক্ত হয়ে তাকে সাজঘরে ফেরাল দল। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ফের সমালোচনার মুখে পড়েছেন রিজওয়ান। শুধু তাই নয় পাকিস্তান ক্রিকেটের শোচনীয় অবস্থা নিয়েও চর্চা ক্রিকেটমহলে।

বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের সঙ্গে খেলা ছিল মেলবোর্ন রেনেগেডসের। ওভার কমে আসা সত্ত্বেও ব্যাটে বলে হচ্ছিল না রিজওয়ানের। রান করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল তাকে। নেমেই ঝোড়ো ইনিংস খেলতে কখনোই দেখা যায়নি তাকে। তারপর আবার অস্ট্রেলিয়ার মাঠে রান করা ভীষণই কঠিন। তবে লিগে টিকে থাকতে হলে রান করা বাধ্যতামূলক। তবে রিজওয়ান রান করতে না পারায় বিরক্ত হয়ে যায় টিম ম্যানেজমেন্ট।
এরপর যখন দুই ওভার বাকি ঠিক তখনই দলের তরফে রিজওয়নাকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। রিটায়ার্ড আউট করিয়ে তাকে সাজঘরে ফিরিয়ে আনা হয়। হতাশার সঙ্গে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন রিজওয়ান। তখন ২৩ বলে মাত্র ২৬ রানে ব্যাটিং করছিলেন তিনি। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে সমস্যার সম্মুখীন রিজওয়ান। তাকে ছাড়াই নামতে পারে পাকিস্তান।

শুধু রিজওয়ান নয় , বাবর আজমকেও হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাকা হবে না। সাম্প্রতিক টি টোয়েন্টি ছন্দ ভীষণই খারাপ দুই ব্যাটারের। বিবিএলে আট ম্যাচে মাত্র ১৬৭ রান করেছেন রিজ়ওয়ান। স্ট্রাইক রেট ১০০-র সামান্য বেশি। অন্যদিকে , সিডনি সিক্সার্সের হয়ে বাবর ৮ ম্যাচে করেছেন মাত্র ১৫৪ রান। শুধু তাই নয় , ২০২৪ সালের বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানের টি টোয়েন্টি দলে সুযোগ পান না রিজওয়ান-বাবর।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের