68b6627f8d04a_starc-finishes-as-australias-second-highest-wicket-taker-in-the-format-behind-only-adam-zampa
সেপ্টেম্বর ০২, ২০২৫ সকাল ০৮:৫১ IST

অস্ট্রেলিয়া ক্রিকেটে বিরাট দুশ্চিন্তা , টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা স্টার্কের

নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - টি টোয়েন্টি ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। আগামী বছর ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেসব মাথায় না রেখেই এই ফরম্যাট থেকে জার্সি গুটিয়ে রাখলেন স্টার্ক। একদিনের বিশ্বকাপ সহ টেস্ট ক্রিকেটে বেশি জোর দেওয়ার উদ্দেশ্যেই টি টোয়েন্টিকে বিদায় জানালেন অজি পেসার। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্টার্কের বিকল্প খুঁজতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে।

বয়স ৩৫ হলেও এখনও ধারাবাহিকভাবে ভাল ছন্দে ছিলেন। তবে অস্ট্রেলিয়া বরাবরই একদিনের বিশ্বকাপের রাজা। এছাড়াও , অ্যাশেজ সিরিজ তাদের কাছে ভীষণই সম্মানজনক। অজিদের বিকল্প বোলারের অভাব নেই , তবে স্টার্কের পরিবর্ত খোঁজা এখনই সহজ হবে না বোর্ডের। ভারতের মাটিতে টেস্ট সিরিজ়, অ‍্যাসেজ় এবং ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তার ঠিক ছ'মাস আগে কঠোর সিদ্ধান্ত নিলেন স্টার্ক।

অজি পেসার বলেছেন, "টেস্ট ক্রিকেট বরাবরই আমার অগ্রাধিকারের তালিকায় উপরে। তবে অস্ট্রেলিয়ার হয়ে যে টি-টোয়েন্টি ম্যাচগুলোয় খেলেছি, তার প্রত‍্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপের কথা বলব। আমরা চ‍্যাম্পিয়ন হয়েছিলাম বলেই শুধু বলছি না, ওই বিশ্বকাপে যে দলটা দারুণ ছিল।"

স্টার্ক অবসরের কারণ হিসেবে বলেছেন, "ভারতের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে। তারপর অ্যাশেজ সহ এক দিনের বিশ্বকাপ রয়েছে। আমার মনে হয়, এগুলোর জন্য অবশ্যই নিজেকে তরতাজা সুস্থ রাখতে হবে। তাই এটাই সেরা উপায়।"

২০১২ সালে টি টোয়েন্টি ক্রিকেট অভিষেক হয় স্টার্কের। দুবাইয়ে ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা নেন স্টার্ক। এছাড়া দেশের জার্সিতে মোট ৬৫ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৭৯টি উইকেট নিয়েছেন। ইকোনমি ৭.৭৪। ছ’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতেই খেলেছেন। তবে চোটের জেরে ২০১৬ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়ায় নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন , "স্টার্কের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে অবিশ্বাস্যভাবে গর্বিত হওয়া উচিত। তিনি ২০২১ বিশ্বকাপ জয়ী দলের একজন অবিচ্ছেদ্য সদস্য ছিলেন। তার সব ফরম্যাটেই, উইকেট নিয়ে খেলা শুরু করার দুর্দান্ত দক্ষতা আছে। আমরা সঠিক সময়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে স্বীকৃতি দেব। তবে আনন্দের বিষয় হল সে যতদিন সম্ভব টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার উপর মনোযোগী।"

আরও পড়ুন

এখন তেমন কেউ নেই! বৈভবের মন্তব্যে সরগরম ক্রিকেটমহল
জুলাই ২৯, ২০২৬

কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল

রিংয়ে জোড়া বাজিমাত! সেমিফাইনালে সাক্ষী-অরুন্ধতী, ভারতের ঝুলিতে নিশ্চিত আরও দুই পদক
জুলাই ২৯, ২০২৬

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য

আরসিবির মুকুট, চারে নেমে চেন্নাই! IPL-এর ব্র্যান্ড ভ্যালু তালিকায় বড় রদবদল
জুলাই ২৯, ২০২৬

চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই

জয় মোহনবাগান! ২৯ জুলাইয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ফিরল ১৯১১-এর স্মরণীয় অধ্যায়
জুলাই ২৯, ২০২৬

মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর

বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত! কমনওয়েলথে ভারতের দাপট
জুলাই ২৯, ২০২৬

প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের

রুপোর জোড়া সাফল্যে উজ্জ্বল ভারত! নজর কাড়লেন গুলবীর-হরজিন্দর
জুলাই ২৯, ২০২৬

১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর

বাংলার টেনিস প্রতিভার পাশে রাজ্য! আকাঙ্ক্ষার খেলার সমস্ত খরচ বহন করবে সরকার
জুলাই ২৮, ২০২৬

দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার

পোলিওয় হারিয়েছেন পা, নির্যাতন, তারপর সোনা! শর্মিলার লড়াইয়ে গর্বিত ভারত
জুলাই ২৮, ২০২৬

দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা

১৬ বছর আগে বাবার পদক, এবার ছেলের রুপো! ফের হাসল ভাল্লুরি পরিবার
জুলাই ২৮, ২০২৬

একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা

যার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করতেন, এবার তাকেই হারালেন! স্বপ্নপূরণ বাংলার সিন্ড্রেলা দাসের
জুলাই ২৮, ২০২৬

একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা

একদিনেই ৬ পদক ভারতের! সোনা জিতে কমনওয়েলথে ইতিহাস গড়লেন শর্মিলা ধনখড়
জুলাই ২৮, ২০২৬

পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ

আরও এক পদক ভারতের! রুপো জিতে নজর কাড়লেন জ্ঞানেশ্বরী যাদব
জুলাই ২৮, ২০২৬

৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫

চোটের ধাক্কা সামলেও বুমরাহ স্কোয়াডে! শ্রীলঙ্কা সফরের দলে ফিরলেন জাদেজা, সুযোগ নতুন মুখেরও
জুলাই ২৮, ২০২৬

ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা

ইঁদুর দৌড়ে নেই! দল থেকে বাদ পড়েই বিস্ফোরক সঞ্জু
জুলাই ২৭, ২০২৬

সবে তো শুরু! সিরিজের সেরা হয়েই বড় হুঁশিয়ারি ১৫ বছরের বৈভবের
জুলাই ২৭, ২০২৬

জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের