নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিনা নোটিসে ৩৬৫ অস্থায়ী কর্মী বরখাস্তের সিদ্ধান্তে বিক্ষোভে সামিল হন কৃষ্ণনগর পৌরসভার কর্মীরা। শুক্রবার পৌরসভার মূল গেট বন্ধ করে ধর্নায় বসেন তাঁরা। অবিলম্বে পুনর্বহালের দাবি তোলা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , তৃণমূল পরিচালিত পুরসভায় নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার পর সদর মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। তিনি শুরুতেই ‘নো ওয়ার্ক নো পে’ নিয়ম চালু করেন। পাশাপাশি শনিবার, রবিবার ছাড়াও ২৩, ২৬ জানুয়ারির মতো জাতীয় ছুটিও বাতিল করেন।

সবরকম নির্দেশ মেনে নেওয়ার পরও কোনও পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই ৩১ ডিসেম্বর প্রথম দফায় ১০৬ জন, পরবর্তীতে আরও ২৪৯ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আন্দোলনে নামেন তাঁরা।
আন্দোলনরত কণিকা দাস জানান, 'SDO ম্যাডামের সব শর্তই আমরা মেনে নিয়েছিলাম। তবু কী কারণে আমাদের ছাঁটাই করা হল, তার কোনও ব্যাখ্যা মেলেনি। মানসিক চাপে একজন সহকর্মী আত্মহত্যা করেছেন, অন্য একজন স্ট্রোকে মারা গেছেন-এর দায় কে নেবে?'।
অন্য আন্দোলনকারী বিশ্বজিৎ চক্রবর্তী জানান, 'কাজ শেষে বাড়ি ফিরে ছাঁটাইয়ের খবর জানতে পারি। আমাদের কোনও ভুল থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেত। কাজে বহাল না রাখলে পরিবার নিয়ে আন্দোলনে বসতে বাধ্য হব'।
এ প্রসঙ্গে নদীয়ার উত্তর বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন, 'পৌর বোর্ডের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে প্রশাসক বসানো অত্যন্ত লজ্জাজনক। যেখানে নতুন নিয়োগ বন্ধ, সেখানে ছাঁটাই করে মানুষের রুজি-রোজগারে আঘাত করা হচ্ছে। কর্মীদের দ্রুত পুনর্বহাল করা হোক। দল তাঁদের পাশে আছে'।
অন্যদিকে পৌর প্রশাসক শারদ্বতী চৌধুরী জানান, 'অস্থায়ী কর্মীদের বিক্ষোভের কথা আমি জানতে পেরেছি। আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান হবে বলেই আশা রাখছি'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের