নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী বিশৃঙ্খলাকাণ্ডে একের পর রহস্য উন্মোচন করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অনুষ্ঠানের দিনই কলকাতা বিমানবন্দর থেকে উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। এরপর তার বাড়িতে তল্লাশি চালানো হয়। ফের শতদ্রুকে রাতভর জিজ্ঞাসাবাদ চালাল পুলিশ। জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। যেখানে জেনেশুনেই মেসিকে অস্বস্তিরকর পরিবেশে রাখা হয়েছিল বলে দাবি শতদ্রুর।
সূত্রের খবর , শুক্রবার টানা জেরার মুখে পড়তে হয় শতদ্রু দত্তকে। সেখানে তদন্তকারীদের তিনি জানিয়েছেন, পিঠে , কোমরে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ হচ্ছিল না মেসির। মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন। বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি বলেও জানিয়েছেন শতদ্রু।
তদন্তকারীদের শতদ্রু বলেন , "প্রথমে দেড়শো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যা তিনগুণ বাড়াতে হয়েছিল।" তিনি আরও বলেন, "ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। আর কর বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়। এর মধ্যে ৩০ শতাংশ টাকা আসে স্পনসরদের কাছ থেকে। বাকি ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রির মাধ্যমে।"
মেসির অনুষ্ঠানে সর্বদা তাকে ঘিরে ছিলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। সব ফ্রেমে আসবেন বলে মেসির গায়ে আঠার মত চিপকে ছিলেন। মেসির নিরাপত্তা রক্ষীদের থেকেও আগে ছিলেন শতদ্রু। মেসির কোমরে হাত দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সমর্থকরা। টিকিটের দাম ফেরত না পাওয়ায় স্টেডিয়ামের ভেতরে ও বাইরে রীতিমত সমর্থকদের প্রতিবাদ শুরু হয়। সেদিনই শতদ্রুকে গ্রেফতার করা হয়।
শতদ্রুর বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানোসহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...