নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতা বিধানসভা কেন্দ্রকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তাপ। একাধিক গুরুতর অভিযোগের প্রেক্ষিতে গোটা কেন্দ্র জুড়েই পুনর্নির্বাচনের পথে হাঁটতে নির্বাচন কমিশন। এমনই ইঙ্গিত পাওয়া গেছে কমিশন সূত্রে। ফলে এই কেন্দ্রে ৪ মে নির্ধারিত গণনাও স্থগিত থাকতে পারে বলে জল্পনা তুঙ্গে।
কমিশন সূত্রে জানা গেছে, ফলতা বিধানসভা কেন্দ্র নিয়ে স্ক্রুটিনিতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। ইভিএমে টেপ লাগানো থেকে শুরু করে কোথাও কোথাও ইভিএমে সুগন্ধি জাতীয় পদার্থ ব্যবহারের অভিযোগও উঠে এসেছে, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সিইও দফতর বিস্তারিত রিপোর্ট দিল্লির নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে।
এই পরিস্থিতিতে গোটা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের মতো নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। সেই ক্ষেত্রে ৪ মে এই কেন্দ্রের গণনা আপাতত স্থগিত রাখা হতে পারে এবং পরে আলাদাভাবে গণনার দিন ঘোষণা করা হতে পারে। এদিকে ভোটের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ফলতার হাসিমনগর এলাকা। বিজেপি সমর্থকদের অভিযোগ, তাঁদের উপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার রির্পোট তলব করেছে নির্বাচন কমিশন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের