69f598a9cf170_Gallery_1777702830347
মে ০২, ২০২৬ দুপুর ০৩:৫৩ IST

অসহ্য গরম থেকে মুক্তি , মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একনাগাড়ে অসহ্য গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে বাংলায়। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে রবিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে জেলায় জেলায় কালবৈশাখীর পাশাপাশি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দাবদাহের পর বৃষ্টির ছোঁয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। শনিবার বিশেষত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়বে। এমনকি ভোটের ফলাফল ঘোষণার দিনও ঝড়-বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই আবহাওয়া মোটের ওপর স্বস্তিদায়ক ছিল, যার ফলে সাধারণ মানুষকে আর তীব্র গরমের কষ্ট সইতে হচ্ছে না।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতায় মূলত রোদ-ঝলমলে আকাশের পাশাপাশি হালকা মেঘের আনাগোনা দেখা যাবে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৬.২ ডিগ্রি কম। মূলত বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণেই এই মেঘলা আকাশ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, 'আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে রবিবার থেকে উত্তর ও দক্ষিণ- উভয়বঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কালবৈশাখীর সম্ভাবনা থাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি খুব একটা থাকবে না'।

আরও পড়ুন

কড়া নিরাপত্তায় মসৃণ ভোট, দুই কেন্দ্রে প্রায় ৮৭% ছুঁইছুঁই ভোটদান
মে ০২, ২০২৬

বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৬.৯০ শতাংশ

দুই কেন্দ্রের পুননির্বাচনে জোরালো সাড়া , বিকেল ৩টে পর্যন্ত ৭২% ভোট
মে ০২, ২০২৬

মগরাহাট পশ্চিমে সবচেয়ে বেশি ভোট পড়েছে

গণনায় কারচুপির আশঙ্কা! কর্মীদের সতর্ক থাকার কড়া নির্দেশ বিজেপি সাংসদের
মে ০২, ২০২৬

ইভিএম ও ব্যালট পেপারের স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে এই শিবিরে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয়, রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব

অসঙ্গতির জেরে বড় সিদ্ধান্তের ইঙ্গিত , ফলতায় পুন নির্বাচনের ভাবনা কমিশনের
মে ০২, ২০২৬

ফলে এই কেন্দ্রে ৪ মে নির্ধারিত গণনাও স্থগিত থাকতে পারে বলে জল্পনা তুঙ্গে

চাঙর খসে আহত মাছ ব্যবসায়ী! পুরসভার বিরুদ্ধে অবহেলার অভিযোগে
মে ০২, ২০২৬

প্রশাসনের বিরুদ্ধে উঠেছে উদাসীনতার অভিযোগ

ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত ফলতা , বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ
মে ০২, ২০২৬

জাহাঙ্গির ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি

পুননির্বাচনে শান্তিপূর্ণ ছবি , দুপুর ১টা পর্যন্ত ৫৫% ছাড়াল ভোট
মে ০২, ২০২৬

ভোটদানে এগিয়ে রয়েছে মগরাহাট পশ্চিম

ওপার বাংলায় পূজো শেষ হলে তবেই শুরু এপারে! নদীয়ার জাগ্রত কালীর মহিমায় মুগ্ধ ভক্তরা
মে ০২, ২০২৬

এই উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা

দুই কেন্দ্রে পুননির্বাচন , বেলা ১১ টা পর্যন্ত ৩৭ শতাংশ ভোট
মে ০২, ২০২৬

শতাংশের হারে মগরাহাট এগিয়ে

১৫ বুথে শুরু রিপোল! বুথে বুথে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
মে ০২, ২০২৬

কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সকাল থেকেই নির্দিষ্ট বুথগুলিতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো

গণনা কেন্দ্রের ছাদে রহস্যময় ব্যক্তি , ভাইরাল ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য বর্ধমানে
মে ০২, ২০২৬

ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে

অভিযোগের জেরে পুননির্বাচন , কড়া নিরাপত্তায় দুই কেন্দ্রে ফের ভোটগ্রহণ
মে ০২, ২০২৬

ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে পুনভোট

ভোটের লড়াইয়ে ফের রিপোল! কড়া পর্যবেক্ষণে ফের ভোটের পথে কমিশন
মে ০২, ২০২৬

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

একধাক্কায় অনেকটা বাড়ল অটোর এলপিজি-র দাম , জ্বালানির বাজারদরে সাধারণ মানুষের দুশ্চিন্তা
মে ০১, ২০২৬

পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট অঞ্চলে কড়া নজর রাখছে প্রশাসন

পড়াশোনার সঙ্গে গিটার আর ব্যাডমিন্টন , অলরাউন্ডার অদ্রিয় এখন আইসিএসই-তে রাজ্যের গর্ব
মে ০১, ২০২৬

মেধাবী এই পড়ুয়ার অভাবনীয় সাফল্যে পরিবারসহ গোটা নদীয়া জেলায় বর্তমানে গর্বের আবহ তৈরি হয়েছে

TV 19 Network NEWS FEED

কড়া নিরাপত্তায় মসৃণ ভোট, দুই কেন্দ্রে প্রায় ৮৭% ছুঁইছুঁই ভোটদান

কড়া নিরাপত্তায় মসৃণ ভোট, দুই কেন্দ্রে প্রায় ৮৭% ছ...

বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৬.৯০ শতাংশ

ওপার বাংলায় পূজো শেষ হলে তবেই শুরু এপারে! নদীয়ার জাগ্রত কালীর মহিমায় মুগ্ধ ভক্তরা

ওপার বাংলায় পূজো শেষ হলে তবেই শুরু এপারে! নদীয়ার...

এই উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা

১৫ বুথে শুরু রিপোল! বুথে বুথে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

১৫ বুথে শুরু রিপোল! বুথে বুথে মোতায়েন বিশাল পুলিশ...

কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সকাল থেকেই নির্দিষ্ট বুথগুলিতে ভোটারদের উপস্থিতি চোখে...

ক্ষুদিরামে স্ট্রংরুম-বিতর্ক! অবস্থানে কুণাল-শশীর পর এবার গেলেন তাপস-সন্তোষও

ক্ষুদিরামে স্ট্রংরুম-বিতর্ক! অবস্থানে কুণাল-শশীর প...

 এই খবর পেয়ে রাতেই সেখানে পাল্টা হাজির হন বিজেপি প্রার্থীরাও