নিজস্ব প্রতিনিধি , হুগলি- প্রাক স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয় এক রক্তদান শিবিরের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কোন্নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক কালে কোন্নগর ও কানাইপুর এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং কোন্নগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিককে সরাসরি ধমক দেন।

সূত্রের খবর, সম্প্রতি এক তৃণমূল পঞ্চায়েত সদস্য খুন ও কোন্নগরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির মতো ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই এই মামলায় কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনার প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেন “দিন দশ-পনেরো ধরে দেখছি অ্যান্টি সোশ্যালদের বাড়াবাড়ি বেড়েছে। সিপিএম ও বিজেপির সেটিংয়ে কিছু মস্তান মাথা তুলছে। কোনো গুন্ডাবাজি বরদাস্ত করব না।”পুলিশ কমিশনারকেও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মোদির হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে।” ভোটার তালিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, নতুন ভোটারদের নাম ভুয়োভাবে তোলা ও পুরনো ভোটারদের নাম বাদ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে আঘাত করা হচ্ছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের