নিজস্ব প্রতিনিধি, কলকাতা – অবশেষে অপেক্ষার অবসান বইপ্রেমীদের। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের বইমেলার ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা। এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে। তিনি ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।
এদিন উদ্যোক্তারা জানিয়েছেন, বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেক সেন্ট্রাল পার্ক (করুণাময়ী) প্রাঙ্গণে। আয়োজন করা হবে বই প্রকাশ, আলোচনা সভা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কর্মসূচি। বইমেলায় আসবেন আর্জেন্টিনার খ্যাতনামা লেখক, সাহিত্যিক ও প্রকাশকরা। ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
তাঁরা আরও জানিয়েছেন, ২০২৫ সালের বইমেলায় ভিড় জমিয়েছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। এবারের বইমেলায় আর্জেন্টিনা ছাড়া অংশ নেবে দেশ হিসেবে গ্রেট বিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ, কর্ণাটক, ওডিশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের