68d2ba6ad5441_Screenshot_2025-09-23-20-45-10-187_com.facebook.katana-edit
সেপ্টেম্বর ২৩, ২০২৫ রাত ০৮:৪৯ IST

অপদার্থ মুখ্যমন্ত্রী দায়ী এই পরিস্থিতির জন্য , দুর্যোগ পরিস্থিতিতে মমতাকে পাল্টা তোপ দাগলেন শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল থেকেই জলবন্দি অবস্থা শহরের। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একই চিত্র। একদিকে যখন বন্যা নিয়ে নাজেহাল অবস্থা শহরবাসীর। অন্যদিকে, শহরের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে শাসক - বিরোধী রাজনৈতিক তরজা। একদিকে, রাজ্য সরকার একনাগাড়ে  বিদ্যুৎ সংস্থাকে আক্রমণ করে যাচ্ছে। আর তার এবার পাল্টা জবাব দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, সকাল থেকেই জলমগ্ন অবস্থায় যেমন সাধারণ মানুষের জনজীবন ব্যাহত। তেমনই, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে মারা গেছে মোট ১০ জন মানুষ। আর এই মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CESC ও কেন্দ্রকে দায়ী করেছেন একাধিকবার। তার দাবি, CESC কে একাধিকবার সতর্ক করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আর তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে  তিনি বলেন, ' আগে থেকেই আগাম কমলা সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় মিথ্যে কথা বলে এসেছে। তখন মনোজ বর্মা থেকে রাজীব কুমার কোথায় ছিল? অভয়ার বাবা মা কিছু করলে, চাকরিহারারা বিক্ষোভ করলে তখন তো সারাদিন কতো প্রেস মিট করে। তাহলে এখন তারা কোথায়?'

পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'এখন রাস্তায় তু খিচ মেরি ফটো করতে বেরিয়েছে। আগে কোথায় ছিল এনি? এই ফিরহাদ হাকিমকে আগে গ্রেফতার করা দরকার। শহরে যে ৯ জন মারা গেছে তার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে পুরসভার ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এই নিয়ে কোথাও কোনো FIR বা কোনো প্রেস মিট কিছু করা হয়নি।'

শুভেন্দু অধিকারী আরও বলেন, 'এই দুর্যোগ হয়েছে মা দুর্গার অভিশাপে। তিনি এই পাপ মেনে নিয়ে পারেনি। পিতৃপক্ষের মায়ের উদ্বোধন করা হয়েছে হিজাব পরে মা সেই পাপ সহ্য করেনি। বৃষ্টির জন্য ছাতা আছে কান বার করে হিজাব পড়তে হয়না। পিতৃপক্ষের উনি যে তিনটি পুজোর উদ্বোধন করেছেন এখন সেই তিনটি পুজোই জলে ভাসছে।'

এখানেই থেমে থাকেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ' এই পরিস্থিতি স্বাভাবিক হলে যে কজন মারা গেছে তাদের পরিবারের পক্ষ থেকে পুরসভার বিরুদ্ধে FIR দায়ের করা হবে। হাইকোর্টে জনস্বার্থও হবে সঙ্গে প্রতিবাদও চলবে। ফিরহাদ হাকিম, মনোজ বর্মা আর CESC র সঞ্জয় গোয়েঙ্কা এদের তিনজনকে জেলে যেতে হবে। আর অপদার্থ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।'

আরও পড়ুন

তৃণমূলে বড় রদবদল , বিদ্রোহী শিবিরে নাম লেখাতেই পদ খোয়ালেন মালা রায়
জুন ১২, ২০২৬

নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ

অভিষেকের পর এবার সিআইডির স্ক্যানারে কুণাল , সই জালিয়াতি কাণ্ডে তলব বেলেঘাটার বিধায়ককে
জুন ১২, ২০২৬

রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে

উনি আমাকে বড় করেছেন , কল্যাণের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অভিষেক
জুন ১২, ২০২৬

কল্যাণকে ঘিরে নরম অবস্থান

যুব তৃণমূলের সভাপতির তালিকা প্রকাশ! সায়নীকে নিয়ে সৌম্য বক্সীর মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল
জুন ১২, ২০২৬

যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল

কোথাও পালিয়ে যাইনি আমি , সিআইডির দীর্ঘক্ষণ অপেক্ষা নিয়ে পাল্টা সাফাই অভিষেকের
জুন ১২, ২০২৬

প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক

ডিজে বাজাতে গিয়ে বিপাকে অভিষেক , কালীঘাটে পৌঁছাল সিআইডি
জুন ১২, ২০২৬

অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা

ফুটপাথ দখল করলেই বুলডোজার , যোগী স্টাইলে হুঁশিয়ারি শুভেন্দুর
জুন ১২, ২০২৬

জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ত্রাণভাণ্ডার , উদ্ধার বিপুল পরিমাণ সরকারি সামগ্রী
জুন ১২, ২০২৬

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ

ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য , মমতার বিরুদ্ধে FIR দায়ের
জুন ১২, ২০২৬

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

বাংলায় টাটাকে ফিরিয়েই ছাড়ব , শিল্পায়নে বড় বার্তা শুভেন্দুর
জুন ১২, ২০২৬

তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু

মিলবে না ঢালাও পুজোর অনুদান , বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জুন ১২, ২০২৬

বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলব, তৃতীয়বার জেরার মুখে রথীন ঘোষ
জুন ১২, ২০২৬

আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে

তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট , ‘বিদ্রোহী’ ১৯ সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে
জুন ১২, ২০২৬

চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে

ভবানীভবনে ম্যারাথন জেরা , সিআইডি প্রশ্নবাণে মেজাজ হারান অভিষেক
জুন ১২, ২০২৬

সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
জুন ১১, ২০২৬

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...