নিজস্ব প্রতিনিধি , অ্যাডিলেড - রোহিত বিরাটকে নিয়েও ব্যর্থ ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়কত্বের শুরুটা ভাল হল না শুভমন গিলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের ডিফেন্ড করতে পারল না ভারত। ২২ বল বাকি থাকতেই ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ১ ম্যাচ আগেই সিরিজ পকেটে পুরে নিলেন মিচেল মার্শরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে তুলে দিল অস্ট্রেলিয়া।
ব্যাটে নেমে বেশ কিছুটা সময় কাটান রোহিত। হ্যাজলউডের প্রথম দুই ওভারে কোনো ঝুঁকি নেননি তিনি। গিল এগিয়ে এসে মারতে গিয়ে বার্টলেটের শিকার হন। দুরন্ত ক্যাচ ধরেন মার্শ। এরপর বিরাট কোহলিও একই ওভারে এলবিডব্লিউ হন। এরপর আইয়ারের সঙ্গে জুটি বাঁধেন রোহিত। পিচে সময় কাটিয়ে সুন্দর খেলছিলেন। এক ওভারে দুটি ছক্কাও মারেন। তবে স্টার্কের বলে নিজের পছন্দের শিটে আউট হন। ৭ টি চার সহ ২ টি ছয়ের সাহায্যে ৭৩ করেন।
জাম্পার বলে চার মারার পরের বলেই প্লেড অন হন আইয়ার। ৭ টি চার মারেন তিনি। এরপর অক্ষর প্যাটেল করেন ৪৪ করেন। ৫ টি চার মারেন। অনবদ্য ক্যাচ ধরেন স্টার্ক। রাহুল তেমন কিছুই করতে পারেননি। রানা ও আর্শদ্বীপের ছোট্ট জুটি শেষের দিকে কাজে আসে ভারতের। রানা ২৪ , আর্শদ্বীপ ১৩ করেন। ৪ উইকেট নিয়েছেন জাম্পা। বার্টলেট ৩ উইকেট , স্টার্ক নিয়েছেন ২ টি।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি অস্ট্রেলিয়ার। অধিনায়ক মার্শ ১১ করেন। হর্ষিত রানের শিকার হন বিধ্বংসী ট্রাভিস হেড। ২৮ রান করেন তিনি। এরপর খেলার হাল ধরেন ম্যাথিউ শর্ট। ম্যাট রেনশ তাকে বেশ কিছুক্ষণ সঙ্গ দেন। ৩০ রানে অক্ষর প্যাটেলের শিকার হন তিনি। ৭৮ রানে ম্যাথিউ শর্টকে ফেরান রানা। এরপর ম্যাচ কিছুটা রোমাঞ্চকর হয়ে ওঠে। ১০ রান বাকি থাকতে আউট জন মিচেল ওয়েন। বেশ মারকুটে ভঙ্গিমায় আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন। সুন্দরের বলে আউট হন। শেষ অবধি লড়াই চালান কুপার কনোলি। অনায়াসে দলকে জয় এনে দেন। ৬১ রানে অপরাজিত ছিলেন কনোলি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের