নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শুধু ভারতে নয় , বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা , বিরাট কোহলির গুরুত্ব, জনপ্রিয়তা অপরিসীম। অবসর জল্পনাকে মাটি চাপা দিয়ে যেভাবে দু'জনেই ঘুরে দাঁড়িয়েছেন সেখানে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়েছেন গম্ভীর , আগরকররা। রোহিত বিরাটের দুরন্ত ছন্দের পর বহু তারকা তাদের হয়ে কথা বলেছেন। জানিয়েছেন ওয়ান ডে ক্রিকেটে তাদের গুরুত্ব আছে। তাদের দলে থাকা উচিত। এবার রোহিত বিরাটের হয়ে ব্যাট ধরলেন যশস্বী জসওয়াল।
দুই তারকার পাশে দাঁড়িয়েছিলেন তিলক ভার্মা , আর্শদ্বীপ সিং , কুলদীপ যাদবরা। এবার যশস্বী বললেন তারা দলে থাকলে অনেকটাই সুবিধে হয়। সবরকম দিক থেকে তাদের কাছ থেকে সাহায্য পান তরুণ ক্রিকেটাররা। যশস্বী বলেন , "ওরা থাকলে ভরসা পাই। ওরা পাশে না থাকলে ভয় লাগে। ওরা আমাদের অনুপ্রেরণা। তৃতীয় এক দিনের ম্যাচে রোহিত ভাই আমাকে বলছিল, ‘তুই চাপ নিস না। ধীরে ধীরে খেল। আমি ঝুঁকি নিচ্ছি।’ এই কথা কত জন বলে? তার পর বিরাট ভাই বলল, ‘ছোট ছোট লক্ষ্য নিয়ে খেল। আমরাই ম্যাচ জেতাব।’ ওদের পাশে খেলা সত্যি ভাগ্যের।"
যশস্বী আরও বলেন , "রোহিত ভাই, বিরাট ভাই থাকলে সারা ক্ষণ খেলা নিয়ে আলোচনা হয়। ওদের অভিজ্ঞতার কথা ওরা বলে। কী ভাবে দেশকে জিতিয়েছে সেই কথা শুনে উদ্বুদ্ধ হই। অল্প বয়সে ওরা যে ভুল করেছিল, সেগুলো যাতে আমরা না করি সেই শিক্ষা আমাদেরকে উজাড় করে দেয়।রোহিত ভাই যখন আমাদের বকে, তখন তার মধ্যে ভালবাসা ও প্রশ্রয় লুকিয়ে থাকে। এখন তো রোহিত ভাই না বকাবকি করলে ভীষণই সমস্যা হয়।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের