নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেছেন জসপ্রীত বুমরা। ইতিমধ্যেই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ভারত। সেক্ষেত্রে ওমানের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি অনেকেই। সেই তালিকায় রয়েছেন বাঁহাতি পেশার অর্শদ্বীপ সিং। আগামীকালের ম্যাচে সুযোগ পেতে পারেন তিনি।
সূত্রের খবর , বিশ্রাম দেওয়া হতে পারে অভিজ্ঞ বুমরাকে। সেক্ষেত্রে অনেকেই ভাবছেন এবার সুযোগ হতে পারে অর্শদ্বীপ সিংয়ের। ওমান ম্যাচকে সুপার ফোরের আগে প্র্যাকটিস হিসাবে দেখছে ভারত। তাই গ্রুপ পর্বে যারা খেলেননি, তাদের সুযোগ দেওয়া হতে পারে। বুমরার পরিবর্ত হিসেবে দৌড়ে যথেষ্ট এগিয়ে বাঁহাতি পেসার।
চলতি বছরের শুরুতে একাধিকবার চোট পেয়েছেন ভারতীয় পেসার। বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরা। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও ছিটকে যান বুমরা। চোট সারিয়ে আইপিএলে ফেরেন। ইংল্যান্ড সফরে গেলেও পাঁচটি টেস্টে খেলেননি। তাই চোটের দিকে তাকিয়েই হয়তো বিশ্রামে দেওয়া হচ্ছে বুমরাকে। প্রথম দুই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী বোলিং না করলেও যেকোনো মুহূর্তে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে বুমবুমকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারত।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের