নিজস্ব প্রতিনিধি , লখনউ - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি জিতলেই সিরিজ পকেটে ভরবে ভারত। আপাতত সিরিজের ফলাফল ২-১। বাকি দুটি ম্যাচ। সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টের আগে ছন্দে নেই অধিনায়ক সূর্যকুমার যাদব। ভীষণই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্কাই। তবে সূর্যের খারাপ ছন্দ কোনোভাবেই প্রভাব ফেলতে পারছেনা ভারতীয় শিবিরে। দলের সকলের মতে সূর্যের মত খেলোয়াড়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা বৃথা।
মঙ্গলবার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের আগে অলরাউন্ডার শিবম দুবে জানিয়ে দিলেন সূর্যের খারাপ ছন্দ দলের জন্য চিন্তার বিষয় নয়। দুবে বলেন , "সূর্যকুমার এমন একজন ক্রিকেটার যে একাই টানা পাঁচটা ম্যাচ জেতাতে পারে। ফর্মে নেই মানে ও ভাল খেলোয়াড় নয়, তা নয়। সূর্যকুমার সেরা ব্যাটারদের একজন। ও যা করতে পারে, তা আর কেউ পারে না। কয়েকটা ম্যাচে রান পায়নি। ঠিক সময়ে ফর্মে ফিরবে। যে কোনও দিন আগ্রাসীভাবে বড় ইনিংস খেলে দিতে পারে।"
শিবম আরও বলেছেন, "সূর্যকুমার অত্যন্ত লড়াকু ক্রিকেটার। রান করুক বা না করুক, একই রকম থাকে। সব সময় দলের জন্য কিছু করার চেষ্টা করে। ও এমন এক জন ব্যাটার যার হাতে উদ্ভাবনী শট রয়েছে। যে দলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। মাঠের সব দিকে শট মারতে পারে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের