নিজস্ব প্রতিনিধি , মুম্বই - স্পষ্টবাদী বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। সবসময় সত্যিই কথা বলতে ভালবাসেন। আবার অনেকসময় বিতর্কিত মন্তব্যের জেরে লাইমলাইটে আসেন। অন্যান্য পরিচালকরা খুব একটা ভাল চোখে দেখেননা তাকে। একাধিকবার সমালোচনার শিকার হয়েছেন তাঁর বিস্ফোরক মন্তব্যের জেরে। ফের এমনই কাজ করলেন পরিচালক। বলিউড চলচ্চিত্র নিয়ে নতুন মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ বলেছেন , "এই ইন্ডাস্ট্রির এটাই সমস্যা, এরা কখনও একত্রিত হতে পারবে না। কারও ছবি আটকে গেলে এরা সবচেয়ে খুশি হয়। কারও ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে অনেকেরই আনন্দ হয়। কেউ ইন্ডাস্ট্রির কথা ভাবেনা। সবাই ব্যক্তিগত সাফল্যের পিছনে দৌড়ায়। আসলে সবাই স্বার্থপর।"
সম্প্রতি মুম্বই ছেড়েছেন অনুরাগ কাশ্যপ। এরপরই একের পর এক মন্তব্য করে চলেছেন। সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, "অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন নিজের জীবন উপভোগ করছি। একটা জিনিস আমি করেছিলাম, হিন্দি ছবি দেখা বন্ধ করে দিই। আমি এমন বিভিন্ন পরিচালকের ছবি দেখা শুরু করি, যাঁরা প্রথম বার সিনেমা করছে। মলয়ালি ছবি দেখা শুরু করি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের