নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দীর্ঘ লড়াই, সীমান্তের কাঁটাতার আর বিদেশের কারাগারের অন্ধকার পেরিয়ে অবশেষে ঘরে ফিরেছেন বীরভূমের সোনালি বিবি। তার জীবনের সেই অন্ধকার অধ্যায়ের পর এবার সহানুভূতির বার্তা দিতে এগিয়ে এল তৃণমূল। সোনালির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ থেকে ফেরত আসা সোনালি বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ ৬ জনকে আটক করে পুলিশ। পরে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করে বিএসএফ। এরপর মাসের পর মাস ওপার বাংলার জেলে বন্দি থাকতে হয় বীরভূমের বাসিন্দা সোনালি বিবিকে। এই ঘটনাকে ঘিরে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে সোনালিকে দেশে ফিরিয়ে আনা হয়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 'আগামী পরশুদিন সোনালি খাতুনের পরিবারের সঙ্গে দেখা করছি। তাদের প্রতি আমার সমবেদনা ছিল, আমরা নিয়মিত যোগাযোগেও ছিলাম।' তবে এখনও পুরোপুরি স্বস্তির ছবি নয়। সোনালির স্বামী সহ তার প্রতিবেশী সুইটি খাতুন বাংলাদেশে আটক রয়েছেন। এই সমস্ত পরিবারের পাশে থাকারও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আমি সবাইকে বলব, চিন্তা করবেন না। তৃণমূল পাশে রয়েছে।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের