নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর দিল রাজ্য সরকার। চলতি আগস্ট মাসের ৩ হাজার টাকার আর্থিক সহায়তা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা না করেই এই মাসের মধ্যেই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য আবেদনকারীরাই এই সুবিধা পাবেন বলে স্পষ্ট জানিয়েছে সরকার।
বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের এক অনুষ্ঠানে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানান, ১৫ আগস্টের পর থেকেই অন্নপূর্ণা যোজনার অর্থ বিতরণ শুরু হবে। অনলাইনে জমা পড়া আবেদনপত্রে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় বর্তমানে বিডিও-স্তরে বিস্তারিত সমীক্ষা ও যাচাইয়ের কাজ চলছে। সরকারের লক্ষ্য, কোনওভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান এবং প্রকৃত প্রাপকেরা যাতে বঞ্চিত না হন।
মন্ত্রী আরও জানান, অনেক ক্ষেত্রে আবেদনকারীরা ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। আবার সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করার সময় তথ্যভুল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক সংক্রান্ত সমস্যাও সামনে এসেছে। সেই কারণেই প্রতিটি আবেদন খুঁটিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মতে, জনকল্যাণমূলক প্রকল্পের অর্থ শুধুমাত্র প্রকৃত দরিদ্র ও যোগ্য মানুষের কাছেই পৌঁছানো উচিত।
১২ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
২১শে অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
২৪ অভিযুক্তকে জামিন দিল সিবিআই আদালত
২৫০ জন কর্মীকে শোকজ করা হয়েছে
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
GPS ট্র্যাকিং থেকে আগাম ভাড়া জানার সুবিধা
আত্মগোপন থেকেই হাইকোর্টে আবেদন টুলু মণ্ডলের
একইসময়ে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী
রাত ১০টা পর্যন্ত মিলবে বাস পরিষেবা
এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের