নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নৈহাটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরি। দেবীর মাথার মুকুট থেকে শুরু করে নাকচাবি সহ সোনার গয়না উধাও। ঘটনাটি ঘটেছে গরিফায় কালীমাতা আনন্দময়ী মন্দিরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভোর রাতে দেবীর গয়না চুরি হয়ে যায়। সকালে পুরোহিত পুজো করতে এসে দেখেন দেবীর গায়ে কোনো গয়না নেই। জানা যায় গর্ভগৃহের মূল গেটে সব সময় তালা দেওয়া থাকে কিন্তু তার পাশে একটি ছোট গেট আছে সেটি সবসময় খোলা থাকে। ভোর বেলার মানুষেরা আসেন দেবীর পা ধুইয়ে দেন , পায়ে ফুল দেন সেই কারণেই খোলা থাকে। সেই গেট দিয়ে ঢুকেই দেবীর গয়না চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা বলেই জানাচ্ছেন মন্দিরের কর্তৃপক্ষরা। মন্দিরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। পাশের ক্লাবের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে মন্দির কমিটির সম্পাদক সুমন্ত মুখার্জী বলেন , আমরা হঠাৎ খবর পাই মন্দিরে চুরি হয়েছে। এসে দেখি দেবীর গায়ের গয়না চুরি হয়ে গেছে। আমরা তখনি খবর দিয়েছি পুলিশকে। আশঙ্কা করা হচ্ছে সম্ভবত গর্ভগৃহের পাশের দরজা খোলা থাকে সেখান দিয়ে ঢুকেই চুরি করে নিয়ে গেছেদেবীর গয়না গুলো। যদিও মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা নেই। কিন্তু ক্লাবের ক্যামেরায় দুষ্কৃতীদের দেখা গেছে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের