নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যের রাজনৈতিক উত্তাপের আবহে এবার নতুন আইনি চ্যালেঞ্জের মুখে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে শ্রীরামপুর থানায়। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও তার পরবর্তী সময়ে এলাকায় অশান্তি ছড়ানোর প্রসঙ্গও উঠেছে। ফলে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনি চাপও বাড়ল প্রবীণ তৃণমূল নেতার উপর।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবরই তার স্পষ্টভাষী ও আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত। নির্বাচনী প্রচারে বিভিন্ন জনসভা ও রাজনৈতিক কর্মসূচি থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় তাকে। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে তার এক মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, জনসমক্ষে অমিত শাহকে লক্ষ্য করে কল্যাণের করা মন্তব্য রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।
শ্রীরামপুর থানায় দায়ের হওয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এবং ফল ঘোষণার পর এলাকায় যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পিছনেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। অভিযোগকারীর দাবি, তার বক্তব্য ও রাজনৈতিক কার্যকলাপের জেরেই কিছু এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের বিভিন্ন দিক যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের