নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহার ও পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি সতর্ক করেন তিনি।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। বুধবার সকালে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশন উভয়কেই একহাত নেন মুখ্যমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, 'মিটিং করে ওদের নেতারা বলছে, বাংলায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে। বিপর্যয়, বর্ষণ, উৎসব এর মধ্যে এসব বলছে কেন? কমিশন কি বিজেপির দলীয় শাখা, না গণতান্ত্রিক অধিকার রক্ষার সংস্থা?'
এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'গোটা বিষয়টাই অমিত শাহের খেলা। উনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মতো আচরণ করছেন। প্রধানমন্ত্রী সব জানেন, কিন্তু তাকে অনুরোধ করব সর্বদা অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন উনি বড় মীরজাফর হয়ে যাবেন। সময় থাকতে সাবধান হোন।'
ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলকে আটকানো এবং পার্টি অফিসে হামলার প্রসঙ্গও ফের তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যে তৃণমূলের উপর রাজনৈতিক সন্ত্রাস চলছে বলেই অভিযোগ করেন তিনি। পাশাপাশি ওড়িশার সাম্প্রতিক দাঙ্গার প্রসঙ্গও টেনে আনেন। বলেন, 'ওড়িশায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছে বিজেপি নিজেই। বজরং দল, আরএসএস এরা দেশকে শেষ করে দেবে। এমন স্বৈরাচারী, অহংকারী সরকার ভারত আগে দেখেনি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের