নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অবসর ভেঙে কুস্তিতে ফিরলেন বিনেশ ফোগাট। অলিম্পিক্সের অধরা পদক পেতে মরিয়া কুস্তিগীর। খেলার প্রতি চরম প্রাপ্তি পেয়েই অবসর নিতে চান তিনি।গত জুলাইয়ে পুত্রসন্তানের জন্ম দেন বিনেশ। এবার ওই লড়াইয়ে তাকেও পাশে পাবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন লস এঞ্জেলেস অলিম্পিক্সে খেলতে চান।
সোশ্যাল মিডিয়ায় বিনেশ লিখেছেন , "প্যারিসই শেষ কি না, সেটা লোকে বার বার জিজ্ঞাসা করেছে। দীর্ঘ দিন আমার কাছে কোনও উত্তর ছিল না। কুস্তির ম্যাট থেকে, এমনকি চাপ, প্রত্যাশা এবং উচ্চাশা থেকেও দূরে থাকা দরকার ছিল। কয়েক বছরের মধ্যে প্রথমবার নিজেকে শ্বাস নিতে দিলাম। আমার যাত্রাপথটাকে আরও একবার ফিরে দেখলাম। সাফল্য, হতাশা, আত্মত্যাগ সবকিছুর মধ্যে দিয়েই গেছি। পিছন ফিরে দেখতে গিয়ে আমি সত্যিটা খুঁজে পেলাম। এখনও খেলাটা ভালবাসি। এখনও লড়াইয়ে নামতে চাই।"
বিনেশ আরও লিখেছেন, "নীরবতার মাঝে একটা ভুলে যাওয়া জিনিস খুঁজে পেয়েছি, ‘আগুন কখনও নেভেনি’। সেটা চাপা ছিল আওয়াজ ও বিধ্বস্ততার নীচে। শৃঙ্খলা, দৈনন্দিন কাজ, লড়াকু মনোভাবএগুলো আমার জীবনের মধ্যেই রয়েছে। যতই দূরে চলে যাই না কেন, আমার একটা অংশ কুস্তির ম্যাটে থেকে গিয়েছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের