নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নাগরিকত্ব সংক্রান্ত শুনানির শেষ দিনে বসিরহাটে কার্যত মানবিক বিপর্যয়ের ছবি। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়লেন একাধিক সাধারণ মানুষ। অক্সিজেন সিলিন্ডার থেকে হুইলচেয়ারে করে নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে এসেছেন সাধারণ মানুষ।
রাজ্যজুড়ে SIR শুনানি প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে। আর এই শেষ পর্যায়ে বসিরহাট SIR শুনানি কেন্দ্রে ধরা পড়ল হয়রানির ছবি। বসিরহাট মহকুমার সীমান্ত এলাকা থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সর্বত্র থেকেই নাগরিকরা নিজেদের উপযুক্ত নথিপত্র নিয়ে বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিও অফিসে হাজির হয়েছেন। সকাল থেকেই ভিড়ে ঠাসা শুনানি কেন্দ্র। তার মধ্যেই চরম দুর্ভোগে পড়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়স্ক নাগরিকরা।
শুনানির লাইনে দাঁড়িয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বছর ৫৫-এর সালমা বিবি। শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত সমস্যায় তাঁকে দ্রুত উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে, অন্যদিকে, এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবক অক্সিজেন সিলিন্ডার ও নাকে অক্সিজেনের নল লাগিয়ে হুইলচেয়ারে বসেই শুনানির লাইনে অপেক্ষা করছেন। পাশে রয়েছেন তার স্ত্রী। একইভাবে হুইলচেয়ারে এসেছেন বয়স্ক সাবিদ আলী রাজি। তিনি জানান, ' নামের ভুলের জন্য আমাকে শুনানিতে ডেকেছে। কিন্তু আমি ২০০০ সালের লিস্ট দিয়েছি সেখানে সব ঠিক আছে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু এই ভিড় দেখে আদৌ নথি জমা দিতে পারবো কিনা জানা নেই।'
শুধু তাই নয়, SIR শুনানিতে হাজির হয়েছেন দৃষ্টিহীন দম্পতি শরিফুল গাজী ও সামিনা বিবিও। তাদের কথায়, 'চোখে দেখতে পাইনা তাও হেয়ারিংয়ে এসে দাঁড়াতে হচ্ছে। নাম বাদ পড়ে যাবে তাই সেই ভয়েই হেয়ারিংয়ে আসতে হয়েছে।'
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...