নিজস্ব প্রতিনিধি , ক্যানবেরা - বৃষ্টির জেরে বাতিল হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি ম্যাচ। ক্যানবেরায় অসাধারণ ছন্দে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও শুভমন গিল। ভালই দলের প্রয়োজনে গিয়ার বদল করে ব্যাট করছিলেন। তবে ইনিংসের দশম ওভারে সেই যে ভারী বৃষ্টি শুরু হল আর মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রাপ্তি হয়েছে ভারতের। বিশ্বরেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদব।
খেলা থামার সময় ভারতের রান ছিল ১ উইকেটের বিনিময়ে ৯৭। সে সময় সূর্যের সঙ্গে ২২ গজে অপরাজিত ছিলেন শুভমন গিল। ৩৭ রান করেন তিনি। ম্যাচ ভেস্তে গেলেও ইতিহাসের পাতায় নাম তুলেছেন সূর্য। ২৪ বলের ইনিংসে ৩টি চার সহ ২টি ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় ছয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১৫০তম। ভারতের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেছেন সূর্য। পেছনে ফেললেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিলকে।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম টি টোয়েন্টি ইনিংসে ১৫০টি ছক্কা মারলেন স্কাই। ৯১তম ম্যাচ এবং ৮৬তম ইনিংসে ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন। গাপটিল ১৫০টি ছক্কার মারেন ১০৫তম ইনিংসে। তবে এই বিশ্বরেকর্ডের মালিক আরব আমিরশাহির ব্যাটার মুহম্মদ ওয়াসিম। ৬৬তম ইনিংসে ১৫০টি ছক্কা মেরেছিলেন তিনি। উল্লেখ্য , আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার কৃতিত্ব রোহিত শর্মার। ১৫৯টি ম্যাচে ২০৫টি ছয় মেরেছেন। তিনি এক মাত্র ক্রিকেটার যিনি ২০০ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের