নিজস্ব প্রতিনিধি , সেয়ার্নস - টি টোয়েন্টি সিরিজ হারের বদলা নিল অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরে নিল তারা। শুক্রবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৮৪ রানের বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি। অন্যদিকে ব্যাট হাতে ভাল ছন্দে ছিলেন ব্রিটজকে ও স্টাবস।
টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে প্রথমে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় তার। প্রথম ম্যাচে সাফল্যের পর এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেয়। প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৭৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার ব্যর্থ হলে টনি ডে জর্জি ৩৮ রান করেন।
এরপর ব্রিটজকে ও স্টাবস অর্ধ শতরান করেন। ব্রিটজকে করেছেন ৮৮ রান। স্টাবস করেছেন ৭৪। দুজনে শতরানের সুযোগ হাতছাড়া করেন। ব্রিটজকে ৮টি চার সহ ২টি ছয় মারেন। অন্যদিকে স্টাবস ইনিংস ধরে রেখে অর্ধ শতরান করেন। তিনি ৩টে চার ও ১টি ছক্কা হাঁকান। পরের দিকে মুল্ডার ২৬ ও মহারাজ ২২ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন জাম্পা।
সাউথ আফ্রিকার দেওয়া রান তাড়া করার উদ্দেশ্যে নেমে এদিনও মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। ৩৭.৪ ওভারেই ওল আউট হয়ে যায় তারা। শুরুর দিকে কেউ রান করতে পারেননি। দ্বিতীয় উইকেটে নেমে ক্যামেরন গ্রিন ৩৫ করেন। লাবুসেনের মত দক্ষ ওয়ান ডে ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান লুঙ্গি এনগিডি।
এরপর জস ইংলিশ ভাল ছন্দে থাকলেও শতরান হাতছাড়া করেন। ৮৭ রানে সাজঘরে ফেরেন তিনি। এনগিডির ঝুলিতে যায় তার উইকেট। পরের দিকে ব্যাটাররা সকলেই দলের হয়ে লড়াই করতে ব্যর্থ হয়। ৫ উইকেটের মধ্যে এনগিডির তালিকায় ছিল লাবুসেন, ইংলিশ সহ অ্যারন হার্ডির মত ব্যাটাররা।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের