অক্টোবর ৩১, ২০২৫ দুপুর ১০:২৭ IST

অহংকারী অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ , ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জেমাইমা রদ্রিগেজ

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - যুদ্ধের মধ্যেও যুদ্ধ হয়। কিছু যুদ্ধ হয় দেশকে জেতানোর। আবার কিছু যুদ্ধে শুধু নিজেরা জয়ী হওয়া যায়। শত কষ্ট করেও শুধু দর্শকদের মনটাই জেতা যায়। তবে অপ্রস্তুত পরিস্থিতি থেকে কখনও ইতিহাসের পাতায় নাম তোলার কথা চিন্তা করে দেখেছেন? তাও যদি হয় দেশের জয়। আসলে জীবনে এমন অনেক মুহূর্তই সময়ের আগে চলে আসে। আর সেখান থেকে বেরিয়ে যাওয়া মানেই জীবনযুদ্ধে উত্তীর্ণ হওয়া। ঠিক তেমনই একটি দুঃসাহসিক জীবনযুদ্ধে নিজেকে প্রমাণ করেছেন জেমাইমা রদ্রিগেজ। শুধু সকলের মনে হয় , মহিলা বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছেন। সঙ্গে দর্পচূর্ণ করেছেন অহংকারী অস্ট্রেলিয়ার।

রোহিত , বিরাটদের অসম্পূর্ণ কাজ পূর্ণ করেছেন। ঘরের মাঠে ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার অহংকার। ভারতের মাটিতে প্রায় ফিরেই এসেছিল ২০২৩ এর স্মৃতি। যেখানে গোটা স্টেডিয়াম চেয়েও শেষঅবধি গলা ফাটাতে পারেননি। কিন্তু না , বিরাট ভাইদের অপমানের যোগ্য জবাব দিয়েছেন জেমাইমা। কীভাবে স্নায়ুর চাপ সামাল দিতে হয় তা দেখিয়ে দিয়েছেন। সাতবারের বিজয়ী অস্ট্রেলিয়ার বোলারদের কিভাবে নাকানিচুবানি খাওয়াতে হয় তা দেখিয়ে দিলেন বটে।

বিশ্বকাপের মঞ্চ। সামনে অস্ট্রেলিয়া। পাহাড়প্রমাণ রানই বলা যায় কারণ , এর আগে মহিলা বিশ্বকাপের ইতিহাসে এই লক্ষ্যমাত্রা চেজ করেননি কোনো দল , সেখানে আবার অজিবাহিনীর বিরুদ্ধে। শেফালী ভার্মার উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতে মাঠে নামেন ছিপছিপে চেহারার জেমাইমা। অথচ, মাঠে আসার পাঁচ মিনিট আগে জানতে পারেন ৩ নম্বরে নামতে হবে। প্রস্তুতি তো দূরের কথা , কতটা মানসিক চাপ নিয়ে খেলছিলেন সেটা তার মুখে চোখেই প্রমাণ পাচ্ছিল। প্রথমদিকে তো ব্যাট তোলার কথা মাথাতেই আনেননি , এমনকি পরেও না। স্মৃতি মন্দনার মত উইকেট হারানোর পর সেই জায়গায় দেশকে সামাল দেওয়ার দায়িত্বটা যে এত সহজে পালন করবেন সকলের ভাবনার বাইরে অবশ্যই। কারণ , এইভাবে জেমাইমাকে কেউ কল্পনাই করেননি। যদিও এইভাবেই নায়িকা তৈরি হয়।

স্মৃতি শেফালির মত তারকা খেলোয়াড়দের আউটের পর গোটা স্টেডিয়াম নিস্তব্ধ। কিছুক্ষণ অপেক্ষা করিয়ে সেই স্টেডিয়ামকেই গলা ফাটানোর সাহস জুগিয়েছেন জেমাইমা। অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে যেভাবে সঙ্গ দিয়েছেন তা অসামান্য। ঠিকই করেছিলেন আর যাই হোক অজিদের উইকেট দেওয়া যাবে না। অথচ , স্কোরবোর্ডও চালু রাখতে হবে। এদিকে গোটা টুর্নামেন্টে সেইভাবে রান পাননি হরমন। কিছুসময় চার মেরেই অধিনায়কের দিকে এমনভাবে দেখছিলেন যেন তাকে দেওয়া কাজ পূর্ণ করেছেন। আসলে কঠিন পরিস্থিতিতে দুটি ব্যাটারের মধ্যে হওয়া কথপোকথন প্রকাশ্যে না আসা অবধি তাদের মধ্যেই থাকে। একদিকে নিজের উইকেট সামলানো , অন্যদিকে স্কোরবোর্ড চালানো সবটাই যেন অবলীলায় করে ফেললেন।

কিছু সময় মারার বল পেয়েও মারতে নেই। নিজের উইকেটের দাম দিতে হয়। কারণ , রানের মাত্রা এতটাই বেশি ছিল যে কয়েকটি চার ছক্কা হাঁকানোর তুলনায় সিঙ্গল ডাবলসে স্কোরবোর্ড চালু রাখা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর দেখুন কি অনায়াসেই না করলেন। এমনকি অর্ধ শতরানের পরেও নিজের খেলার ধরণ বদলাননি। একটা সময় বড় শট খেলতে গিয়ে বিপাকে পড়েছিলেন ঠিকই , তবে জীবনদান পাওয়ার পর সেই ভুল শুধরেও নিয়েছেন। এটাই শিক্ষা অর্জনের নিদর্শন। যতক্ষণ না দরকার হবে নিজের শেষ চাল দেব না। অধিনায়ক হাত খোলার পর এমন সময় আউট হলেন যেখানে হিতে বিপরীত। দায়িত্ব পরিণত হল গুরুদায়িত্বে। যদিও শুরু থেকেই যে সবটা নিজের কাঁধে তুলে নিয়েছেন তার প্রমাণ পাওয়া গেছে ম্যাচ শেষে।

এমনই টুকটুক করে খেলতে খেলতে শতরান পূরণ করলেন। মাঝে রিচার ক্যামিও ইনিংসে বেশকিছুটা ভরসা পাওয়ায় আরও মাটি আঁকড়ে পড়ে থাকলেন। এমনই একসময় অভিশাপ কাটিয়ে জয়ের গন্ধ পেল গোটা দেশ। তুলনামূলক অনেকটা বেশি গমগম করে উঠল গোটা স্টেডিয়াম। একটা জেমাইমা নাজেহাল করে দিল অস্ট্রেলিয়াকে। যেই দলটা শুরু থেকে অসাধারণ ফিল্ডিং করল , সেই অস্ট্রেলিয়াই শেষে গিয়ে হাবুডুবু খেল। পিছন থেকে বন্ধ হয়ে গেল হেলির গুরুমন্ত্রনা। কারণ তখন শুধুই মাঠে জেমাইমা বন্দনা। তখনই কাঁটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বাউন্ডারির বাইরে বল পাঠাতে শুরু করলেন জেমাইমা। শেষ চারটাও এল তারই ব্যাটে।

ব্যাস , ম্যাচ শেষেই গোটা দাগ আউট যখন মাঠের দিকে ছুটছে , তার চোখে যখন বিজয়ীকান্না। দুহাত জড়ো করে সকলকে ধন্যবাদ জানালেন। কোচেদের ধন্যবাদ জানালেন এই সুযোগের জন্য , দর্শকদের প্রতি কৃতজ্ঞতা শিকার করলেন ধৈর্য্য রাখার জন্য। মা, বাবার সামনে যোগ্য মেয়ের পরিচয় দিলেন। শুধু তাই নয় , আজ গোটা দেশের নায়িকা হিসেবে নিজেকে উপস্থাপন করলেন , কারণ বিশ্বকাপের মঞ্চে অজিবধ কোনো যুদ্ধের থেকেই কম নয়। আর সবুরে মেওয়া ফলে , তা প্রমাণ করলেন জেমাইমা। ম্যাচ সেরার পুরস্কার তো অবশ্যই পেলেন , সঙ্গে জিতলেন ১৪০ কোটি মানুষের ভালোবাসা , বিশ্বাস।

আরও পড়ুন

সংশয়ে গম্ভীরের ভবিষ্যৎ! শ্রীলঙ্কা সিরিজেই হতে পারে ভাগ্য পরীক্ষা
আগস্ট ০৪, ২০২৬

টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের