নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। অধিবেশনের শেষদিনে সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর। যার জেরে শনিবার ফের ওয়াকআউট করে বিজেপি বিধায়করা।
শনিবার বিধানসভার অধিবেশন শুরু হতেই অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে আনা স্বাধিকারভঙ্গের নোটিশকে কেন্দ্র করে হইহট্টগোল শুরু করেন বিজেপির অন্যান্য বিধায়করা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করে। এই বিতর্কের সূত্রপাত শুক্রবার থেকে। যখন সংখ্যালঘু ইস্যুতে বিধায়ক অগ্নিমিত্রা পলের করা মন্তব্য ঘিরে বিরোধিতা শুরু হয়। অগ্নিমিত্রার দাবি ছিল, 'মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরতে পারেন না? রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে।' এই মন্তব্যকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবমাননাকর বলে অভিযোগ ওঠে।
শুক্রবারই বিষয়টি নিয়ে বিধানসভা উত্তাল হয়ে ওঠে এবং স্পিকার অগ্নিমিত্রা পলকে সতর্ক করেন। তবে শনিবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্বাধিকারভঙ্গের নোটিশ পেশ করেন। সেই প্রস্তাব গৃহীত হয়ে স্বাধিকার সংক্রান্ত প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়। প্রস্তাব পাশ হওয়ার পরেই বিজেপি বিধায়করা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদ জানিয়ে সভা ত্যাগ করেন।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের