নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়। শনিবার সকালে তেঘরীপাড়ায় কেরোসিন তেলের গোডাউনে আগুন লাগায় মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। তাদের অভিযোগ ছিল , অবৈধভাবে কেরোসিন ও পেট্রোল রাখা হত সেখানে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর , অভিযুক্তের নাম সুশান্ত সাহা ওরফে কীর্তি। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি গৃহপালিত ছাগল - মুরগির মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগে ঝাপানতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতের আবেদন জানায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

নবদ্বীপ থানার আইসি সমিত সাহা জানিয়েছেন , "দমকল বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকটা দায়ের করা অভিযোগের পরেই আমরা তদন্ত শুরু করেছি। আসলে এই ঘটনার সঙ্গে যুক্ত ২ জন। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আগে রেললাইনের ধারে এই গোডাউন ছিল। তবে হঠাৎ জনবসতি এলাকায় কেন এই অবৈধ তেলের খনি নিয়ে আসা হল। কোথা থেকেই বে তেল আসছিল। আর কেউ যুক্ত আছে কিনা সবটাই খতিয়ে দেখার চেষ্টা করব আমরা। ধৃতকে আদালতে পেশ করে ফের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছি।"

উল্লেখ্য , সকাল সাড়ে আটটা নাগাদ ওই গোডাউনে হঠাৎই আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা বিরাটাকার ধারণ করে। দমকলে খবর দেওয়া হলেও দ্রুত সুরাহা হয়নি। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতার জেরে পাশের বাড়ির একটি জলের ট্যাঙ্ক পুড়ে যায়। দমকলের প্রথম ইঞ্জিন আসার পর তা চালানো যাচ্ছিল না। এরপর কৃষ্ণনগর থেকে আরও একটি ইঞ্জিন আনা হয় যা প্রায় একঘন্টা দেরিতে আসে। ততক্ষণে আগুণ আরও বিরাটাকার ধারণ করে। তবে সেই ইঞ্জিনের জেরেই শেষমেষ আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের