নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থের। কোনো সাধারণ উইকেটরক্ষক হিসেবে নয় , অধিনায়ক হিসেবে মাঠে ফিরতে চলেছেন পন্থ। ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর আর খেলতে পারেননি পন্থ। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন তিনি। তবে দলে জায়গা পেলেন না শামি।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে সেই দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ , আকাশদ্বীপ। দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত। বেঙ্গালরুতে সেন্টার অফ এক্সেলেন্সে হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ শুরু ৩০ শে অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ৬ ই নভেম্বর। দু’টি ম্যাচেই নেতৃত্বে পন্থ । ২৭ শে জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। ৯৫ দিন পর প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।
দু’টি ম্যাচেই সহ-অধিনায়ক সাই সুদর্শন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজেরা দ্বিতীয় ম্যাচে খেলবেন। বাংলার অভিমন্যু ও আকাশদ্বীপকেও দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচের দলে রয়েছেন অংশুল কম্বোজ, মানব সুথারেরা। শামির কথা এখনও মাথায় আনছেন না নির্বাচকরা। ভারতের জার্সিতে শামির খেলা প্রায় অনিশ্চিত।
প্রথম ম্যাচে ভারত ‘এ’ দল— ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।
দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দল— ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের