নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টেস্ট , টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন পাখির চোখ শুধুই ৫০ ওভারের বিশ্বকাপ। নিজেকে সেই উদ্দেশ্যে জোরকদমে প্রস্তুত করছেন তিনি। তবে ক্রিকেট মহলে একাংশের মতে টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত ঠিক থাকলেও টেস্টে হয়তো আরও থাকতে পারতেন কোহলি। এবার সেই আগুনে ঘি ঢেলে কোহলির প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন সঞ্জয় মঞ্জরেকর। তার মতে টেস্ট ক্রিকেট থেকে বিরাট পালিয়ে গেছে।
মঞ্জরেকর বলেছেন , "কোহলির উচিত ছিল নিজের ভুলত্রুটি শুধরে নিয়ে খেলাটা চালিয়ে যাওয়া। কিন্তু সেটা না করে ও পালিয়ে গেল। জো রুট রোজ টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এখনই আমার বিরাটের জন্য কষ্ট হচ্ছে। ও টেস্ট থেকে পালিয়ে গেল। আর যেভাবে অবসরের আগের পাঁচ বছর ও যে সমস্যার মধ্যে কাটিয়েছে, সেটা দুর্ভাগ্যজনক।"
ক্রিকেট বিশেষজ্ঞ আরও বলেছেন , "ভালো হত বিরাট যদি পুরোপুরি ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিত। সব ফরম্যাট থেকে অবসর নিত। কিন্তু যেভাবে ও ওয়ানডে-তে খেলা চালিয়ে যাচ্ছে, সেটা আমাকে বেশি হতাশ করে। ও যে ফরম্যাটটা খেলছে সেটা টপ অর্ডার ব্যাটারের জন্য সবচেয়ে সহজ। অবশ্যই সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্ট। টি-২০ ক্রিকেটেও অন্যরকম চ্যালেঞ্জ আছে।"
উল্লেখ্য , টেস্ট ক্রিকেটে ৩০ টি শতরানের সঙ্গে ৯,২৩০ রান করেছেন কোহলি। দীর্ঘ কয়েকবছর টেস্ট ক্রিকেটে রাজ করেছেন। তবে অবসর নেওয়ার আগের এক বছর একই সমস্যার যেতে আউট হয়ে সাজঘরে ফিরছিলেন। সকলেই যখন বিরাটের ফিরে আসার আশায় ঠিক তখনই টেস্টের জার্সি গুটিয়ে রাখেন কোহলি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের