নিজস্ব প্রতিনিধি , জ্যামাইকা - অবসর নিয়ে যে খানিকটা ভুল করেছেন তা বুঝিয়ে দিলেন বাংলাদেশী অলরাউন্ডার শাকিব আল হাসান। রবিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন নজির গড়েছেন। এছাড়া , বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবেও ইতিহাসের পাতায় নাম তুলেছেন বিতর্কিত শাকিব।
রবিবার সেন্ড কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে বল হাতে দু’ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শাকিব। পরে রান তাড়া করতে নেমে ১৮ বলে ২৫ রান করেন। দু’বল বাকি থাকতে ১৩৭ রান তাড়া করে জেতে তার দল। ম্যাচের সেরা হন শাকিব। এই ম্যাচের পরেই টি টোয়েন্টিতে সব মিলিয়ে ৫০০ উইকেট নিলেন তিনি।
বিশ্বের পঞ্চম বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ৫০০ বা তার বেশি উইকেট নিয়েছেন।অতীতে এই কীর্তি রয়েছে রশিদ খান, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন ও ইমরান তাহিরের। তবে খুব বিশ্বের প্রথম বাঁহাতি স্পিনার হিসাবে এই কীর্তি করেছেন তিনি। এছাড়া বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৫০০ বা তার বেশি উইকেট সহ ৭০০০ বা তার বেশি রানের মালিক শাকিব।
এছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও একটা নজির গড়েছেন শাকিব। একমাত্র ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে ১০০ বা তার বেশি উইকেট নেওয়ার পাশাপাশি ২৫০০ বা তার বেশি রান করেছেন। বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন শাকিব। ব্যাট হাতে করেছেন ২৫৫১ রান।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের