নিজস্ব প্রতিনিধি , নদীয়া - অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় স্বপন রাজওয়া নামক এক ব্যক্তিকে। অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ২১ বোতল দেশি মদ। ঘটনাটি শান্তিপুর ব্লকের বাহাদুরপুর স্কুলপাড়া এলাকার।
সূত্রের খবর , শান্তিপুর ব্লকের বাহাদুরপুর স্কুলপাড়া এলাকায় স্বপন রাজওয়া নামক এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রির সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে মদ বিক্রির সময় হাতেনাতে ধরে পুলিশ। এরপর তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ২১ বোতল দেশি মদ। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। পুলিশ সূত্রের খবর , ধৃতকে বুধবার তোলা হয় আদালতে।
উল্লেখ্য , মূলত যত দিন যাচ্ছে ততই যুবসমাজ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন ভাবে চেষ্টা চালানো হচ্ছে মাদক বিক্রি বন্ধ করার। গত কয়েকদিন ধরে গোটা শান্তিপুর থানা এলাকায় এই অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ঠিক তেমনি মঙ্গলবার রাতে একই অভিযান চালিয়ে পুলিশ স্বপন রাজওয়াকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করে প্রচুর সংখ্যক দেশি মদ।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের