নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় ফুটবলের প্রাণভোমরা সুনীল ছেত্রী। দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলকে একের পর এক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন। একাধিক ম্যাচ জিতিয়েছেন একা হাতে। আন্তর্জাতিক ফুটবলে ভারত পিছিয়ে থাকলেও মেসি রোনাল্ডোর পরেও আসে তার নাম। অবসর ভেঙে ফের মাঠে ফিরেছেন সুনীল ছেত্রী। তবে তার এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ ভারতীয় কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাইচুং ভুটিয়া বলেছেন , "সুনীলের ফুটবল জীবন নিয়ে কোনো কথাই হবে না। খুব ভাল বিদায় সংবর্ধনাও পেয়েছিল। কিন্তু অবসর ভেঙে ওর ফিরে আসার সিদ্ধান্তটা ভুল ছিল। ওর জন্য ভুল, ভারতীয় ফুটবলের জন্যও ভুল। আমি এটা আগেও বলেছি। সুনীলের মত গুরুপ্রীতেরও এ বার খেলা ছেড়ে দেওয়া উচিত। ওরা ভারতীয় ফুটবলকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এ বার পরবর্তী প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত।"
বাইচুং আরও বলেছেন , "এশিয়া কাপ এমন একটা প্রতিযোগিতা, যেখানে আমাদের বারবার অংশ নেওয়া উচিত।২৪টা দল এশিয়া কাপে খেলে। সেখানেও আমাদের না থাকাটা অত্যন্ত হতাশাজনক। আমরা শুধু বিশ্বকাপের কথা বলি। কিন্তু যদি এশিয়া কাপেই যোগ্যতা অর্জন করতে না পারি, তা হলে আমরা লক্ষ্য থেকে অনেক দূরে।"
ভারতীয় ফুটবল কিংবদন্তি যোগ করেছেন , "এখন আমরা ইউরোপীয় ফুটবলের পরিকাঠামো, প্রিমিয়ার লিগ, লা লিগার কথা বলি। ফুটবলকে ঝাঁ চকচকে করতে চাই। কিন্তু আমাদের উজবেকিস্তান-জর্ডানের মত এশিয়ার দেশগুলোর দিকে তাকানো উচিত। ওরা কী ভাবে উন্নতি করছে, কী ভাবে যোগ্যতা অর্জন করছে, সেগুলো দেখা উচিত। ওদের পরিকাঠামো আছে। নিয়মিত খেলোয়াড় তৈরি করছে। আমাদেরও তেমনই করতে হবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের