নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের মুখে নোয়াপাড়া বিধানসভায় প্রচারে গিয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। রয়াল পার্ক এলাকায় প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের কান্না দেখে থেমে তাদের কথা শোনেন তিনি। যা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
নোয়াপাড়া এলাকায় রবিবাসরীয় প্রচারে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর এই প্রচারের মাঝেই আবেগঘন মুহূর্তের তৈরি হল। প্রচারের মাঝেই কয়েকজন স্থানীয় বাসিন্দা তার সামনে অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের অভাব রয়েছে এবং শাসক দলের দাদাগিরির জেরে সাধারণ মানুষ নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই অভিযোগ জানাতে গিয়েই অর্জুন সিংয়ের কাছে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ' এখানে চাকরি নেই, রাজ্যে একের পর এক স্কিম চালাচ্ছে কিন্তু চাকরি দিচ্ছে। না কোনো ডিএ দিচ্ছে। কতবার করে বলা হয়েছে এখানের রাস্তা ঠিক করার জন্য উল্টে এলাকার গুন্ডারা এসে হুমকি দিয়ে যাচ্ছে। কতবার মানা করা হয়েছে কিন্তু এরা কেউ শোনেনি।'
স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়ে অর্জুন সিং বলেন, ' সাধারণ মানুষ পরিবতর্ন চাইছে আর বাংলায় এবার পরিবর্তন আসবে। এখানে যারা গুণ্ডারাজ চালাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হবে। আসন্ন নির্বাচনেই জনগণ উপযুক্ত জবাব দেবে। আপনারা ভয় পাবেন না। আমি পাশে আছি। যদি জিতে আসি, এই এলাকার সব সমস্যার সমাধান করা হবে। সরকার পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের