নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল নতুন জোট। হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টি এবং আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম যৌথভাবে প্রকাশ করল তাদের নির্বাচনী ইস্তেহার। নওদায় এক সভা থেকে ‘জনগণের উন্নয়ন, সবার অধিকার’ নামে ইস্তেহার প্রকাশ করা হয়।
নওদার ডুবাপাড়া মাঠে আয়োজিত সভায় উপস্থিত থেকে ইস্তেহার প্রকাশ করেন হুমায়ুন কবীর ও আসাদউদ্দিন ওয়েইসি। ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, পরিকাঠামো এবং কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন, কৃষি ও প্রাকৃতিক সম্পদ উন্নয়ন এবং আইনশৃঙ্খলা জোরদারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদে একটি বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও রাখা হয়েছে ইস্তেহারে।
সভা থেকে ওয়েইসি প্রশ্ন তোলেন, বাংলায় কীভাবে বিজেপির সাংসদের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে তিনি দাবি করেন, তাদের লড়াই কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং অধিকার ও উন্নয়নের জন্য। আসন্ন নির্বাচনে এআইএমআইএমের সঙ্গে জোট বেঁধে ইতিমধ্যেই ১৯৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আম জনতা উন্নয়ন পার্টি। আগামী দিনে কোচবিহার, নদীয়া, মালদহ ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় যৌথভাবে আরও একাধিক সভা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন হুমায়ুন কবীর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের