নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফা নির্বাচনের আগের মুহূর্তে সাতসকালে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ কুমার। মায়ের আশীর্বাদ নিয়ে তিনি নিজের নির্বাচনী লড়াইয়ের রণপ্রস্তুতি ঝালিয়ে নেন। তাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ে। সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জগদ্দল বিধানসভা কেন্দ্রে এবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাজেশ কুমারের ওপর ভরসা রাখা হয়েছে। শুক্রবার পুজো দেওয়ার পর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের অভাব-অভিযোগ শোনার চেষ্টা করেন তিনি। প্রার্থীর দাবি, সাধারণ মানুষের সমর্থনই তার প্রধান শক্তি, সেই ভরসাতেই তিনি এগোচ্ছেন।
দলীয় নেতৃত্বের কথায়, প্রথম দফার ভোটে যে হারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাতে এটা স্পষ্ট যে আমজনতা বর্তমান সরকারের শাসন থেকে মুক্তি চাইছে। এবার শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং মানুষের নিরাপত্তা ও মর্যাদা পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হচ্ছে। বোমা, গুলি ও বন্দুকের সংস্কৃতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিয়ে এলাকায় সুশাসন ফিরিয়ে আনাই প্রার্থীর অন্যতম অঙ্গীকার।
রাজেশ কুমার বলেন, 'মায়ের কাছে প্রার্থনা করলাম জগদ্দলবাসীর সুখ-শান্তি যেন অটুট থাকে। বর্তমানে এলাকাকে যে হিংসার জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, সেখান থেকে মা যেন সকলকে মুক্তি দেন। প্রথম দফার ভোট অত্যন্ত ইতিবাচক হয়েছে। আমরা আশা করছি এখানেও একইভাবে মানুষ নিজের ভোট দেবেন। জনতা উন্নয়ন ও সুশাসন চায়, আর সেই লক্ষ্যেই আমাদের এই সংগ্রাম জারি থাকবে'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের