নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তপ্ত পরিবেশ। প্রার্থী তালিকা নিয়ে যখন জোর জল্পনা, তখনই ‘নন্দীগ্রাম’কে কেন্দ্র করে প্রকাশ্যে তীব্র বাকযুদ্ধে জড়ালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই শিবিরের কটাক্ষ পাল্টা কটাক্ষে ফের উত্তেজনা ছড়াল রাজনৈতিক ময়দানে।
বিরোধী শিবিরে প্রার্থী নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল। তবে সোমবার তা আরও তীব্র হয় যখন সুকান্ত মজুমদার দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াতে চাইছেন এবং তার লক্ষ্য উপমুখ্যমন্ত্রীর পদ। এই মন্তব্য ঘিরেই শুরু হয় নতুন রাজনৈতিক তরজা। একই দিন ডায়মন্ড হারবার লোকসভার মহেশতলা থেকে ‘সেবাশ্রয়-২’ পরিষেবা চালু করতে গিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দেন অভিষেক।
তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়েও দাঁড়াতে পারি। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। আমরা দলের সৈনিক, দলের নির্দেশই শেষ কথা।' ২০১৪ সাল থেকে পরপর তিনবার ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জিতে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন অভিষেক।
অভিষেকের এই জবাবের পরেও থামেননি সুকান্ত মজুমদার। তিনি পালটা কটাক্ষ করেন, ' অভিষেকের কথা বিশ্বাস করার যুক্তি নেই। দেখা যাক শেষ পর্যন্ত কী করেন।' সুকান্ত - অভিষেকের কটাক্ষ - পাল্টা কটাক্ষ রীতিমতো উত্তপ্ত করে তুলেছে বঙ্গ রাজনীতিকে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের