নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস বদলে ফেলার মত সুযোগ তৈরি করেছেন ১৬ বছরের তনভি শর্মা। জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ আগেই নিশ্চিত করেছিলেন। সুযোগ ছিল ফাইনালে ওঠার। সেই কীর্তিও করে ফেললেন। এবার সোনাজয়ের হাতছানি রয়েছে তার। সেমিফাইনালে চিনের লিউ সি ইয়াকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে উঠেছে তনভি।
গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে সেমিফাইনালে চিনা প্রতিযোগীকে দাঁড়াতে দেননি তনভি। দুটি গেমেই দাপট ছিল তার। ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফলাফল ১৫-১১ , ১৫-৯।ফাইনালে তনভির সামনে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই আনিয়াপাত ফিচিতপ্রিচাসাক।
ফাইনালে উঠে তনভি বলে, "এই ম্যাচে নামার আগে অবশ্যই আত্মবিশ্বাসী ছিলাম। সেটা আমার খেলায় দেখিয়ে দিয়েছি।খালি দ্বিতীয় গেমে ১২-৪ এগিয়ে থাকার সময় কয়েকটা ভুল করেছিলাম। সেই সময় কোচ আমাকে লাইনের ভিতরে শট খেলার দিকে নজর দিতে বলেন। আমি সেটাই করি। এরপর সফলতা পাই।"
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...