নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কবে শেষ হবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট। প্রাথমিক ও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি সরাসরি সিবিআই ও ইডির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
সূত্রের খবর, মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, 'তদন্ত কবে শেষ হবে কেউই জানি না।' একই সঙ্গে তাঁর প্রশ্ন, 'ধরে নেওয়া যাক একটি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। কিন্তু যারা ওই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তারাও যে দুর্নীতির সঙ্গে যুক্ত, তা প্রমাণ কীভাবে করা যাবে?'
পাল্টা মামলাকারীর আইনজীবী কুমারজ্যোতি তেওয়ারি যুক্তি দেন, 'ওরা সুবিধাভোগী।' অপরদিকে মামলাকারীর আরও এক আইনজীবী সৌম্য মজুমদার জানান, 'মধ্যশিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশের ক্ষেত্রে নিয়ম মানেনি।' এ প্রসঙ্গে বিচারপতি প্রশ্ন করেন, 'প্যানেল প্রকাশের জন্য নির্দিষ্ট কোনও বিধি বা পদ্ধতি আছে কি?' উত্তরে আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, বিধিতে এমন কিছু স্পষ্ট করে বলা নেই। তখনই বিচারপতি মন্তব্য করেন, 'তাহলে কি পর্ষদ নিজের ইচ্ছামতো প্যানেল প্রকাশ করতে পারে?'
আদালতে এদিন আলোচনার সময় উঠে আসে আবেদনকারীদের বিশাল সংখ্যার প্রসঙ্গও। বিচারপতি জানান, '১ লাখ ২৫ হাজার আবেদনকারী, ৪২ হাজার চাকরিপ্রার্থী ও তাদের পরিবার এই মামলার সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে সমাধান কোথায়?' আদালতের পক্ষ থেকে আগামী ১১ সেপ্টেম্বর ফের এই মামালার শুনানির দিন স্থির করা হয়।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের