নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনের কাছে ঘুনি বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতারাতি বিপর্যস্ত হয়ে পড়েছে শতাধিক পরিবার। এক রাতের আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ঝুপড়ি ঘর, পুড়ে ছাই হয়ে গিয়েছে জীবনের সমস্ত সঞ্চয়। এই মর্মান্তিক ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় ঘুনি বসতিতে হঠাৎই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। এই অগ্নিকাণ্ডে অন্তত ৩০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। শতাধিক পরিবার এক রাতেই মাথার ছাদ হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমকলমন্ত্রী সুজিত বসুকে ফোন করে বিস্তারিত খোঁজ নেন। একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডের কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার সকালে ঘুনি বসতির বিভিন্ন এলাকা পরিদর্শনে যান জেলাশাসক শশাঙ্ক শেট্টি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তারা ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির সরেজমিন মূল্যায়ন করেন। ভয়াবহ এই আগুনে শুধু ঘরবাড়ি নয়, পুড়ে গিয়েছে বাসিন্দাদের গুরুত্বপূর্ণ নথিপত্রও। SIR নথি পুড়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে স্থানীয়দের। তবে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে পাশে থাকা হবে।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের