নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ড সিরিজে চোট পাওয়া শ্রেয়স আইয়ারকে সহ অধিনায়ক হিসেবে রেখেই দল ঘোষণা করেছে বিসিসিআই। যদিও চিকিৎসকের অনুমতির ওপর নির্ভর করবে আইয়ারের মাঠে নামা। তবে রবিবার এক বোর্ড কর্তা নিশ্চিত করলেন শ্রেয়সের মাঠে নামা প্রায় প্রায় অনেকটাই নিশ্চিত।
রবিবার বোর্ডের এক কর্তা আইয়ারের খেলার বিষয়ে বলেছেন, "ও ম্যাচ খেলার দোরগোড়ায় দাঁড়িয়ে। প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। যে এক শতাংশ পড়ে থাকছে তা হল, ও পুরো ১০০ ওভারই মাঠে থাকতে পারবে কি না। সেটা বোঝা যাবে বিজয় হাজারে ট্রফিতে মুম্বই ম্যাচে।" ফিটনেস নিয়ে সন্দেহ থাকলে ৮ ই জানুয়ারি পঞ্জাব ম্যাচেও খেলবেন তিনি।
ঠিক তেমনই এক দিনের দলে ঋষভ পন্থের জায়গা হারানোর আপাতত কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ওই কর্তা। তিনি নিয়মিত বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। দিল্লির নেতৃত্ব দিচ্ছেন। পন্থের প্রদর্শনে সন্তুষ্ট নির্বাচকরা। সেক্ষেত্রে প্রথম একাদশে খেলার সম্ভাবনা রয়েছে পন্থের।
শনিবার দল ঘোষণার বিবৃতিতে শ্রেয়সকে সহ-অধিনায়ক ঘোষণা করেও বোর্ডের তরফে লেখা হয়েছিল , "বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের ছাড়পত্রের উপরেই শ্রেয়স খেলবে কি না সেটা নির্ভর করছে। চিকিৎসকরা ওর ওপর নজর রাখছে। তাদের ছাড়পত্রের ওপরই সবটা নির্ভর করছে।"
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের