নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনের বিশ্ব বাংলা গেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে আচমকাই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তেলের ট্যাঙ্কারে হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে নিউটাউন বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে তেল দিতে এসেছিল একটি ট্যাঙ্কার। পাম্পের সামনে পৌঁছতেই ট্যাঙ্কার চালক হঠাৎ ধোঁয়া উঠতে দেখেন। বিপদের আশঙ্কা বুঝে চালক দ্রুত ট্যাঙ্কারটিকে পাম্প থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যেতে থাকেন। ঠিক তখনই দাউদাউ করে আগুন ধরে যায় তেলের ট্যাঙ্কারে। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠলেও চালকের এই তৎপরতাই রক্ষা করে পেট্রোল পাম্পকে এবং আশপাশের একটি বড় অংশকে সম্ভাব্য বিস্ফোরণ থেকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালায় দমকল কর্মীরা। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউন থানার পুলিশকর্মী, ট্রাফিক গার্ড এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকায় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের