নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার শহরের বুকে ফের আগুন আতঙ্ক। রাতের অন্ধকারে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড। বুধবার রাত প্রায় ২টো নাগাদ মির্জা গালিব স্ট্রিটের শিকা ইন হোটেলে আগুন লাগার খবর পায় নিউ মার্কেট থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৪ টি ইঞ্জিনের সঙ্গে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ চেষ্টায় প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও প্রাণ হারিয়েছেন ৯ জন।
বুধবার রাত প্রায় ২টো নাগাদ নিউ মার্কেট থানার কাছে , মির্জা গালিব স্ট্রিটের ১৫ নম্বরে অবস্থিত শিকা ইন হোটেলে আগুন লাগার খবর আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ। পাশাপাশি দমকল সহ সিইএসসিকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই হোটেলের ভিতরে আটকে থাকা মানুষজনকে নিরাপদে বের করে আনার কাজে নামে। একইসঙ্গে এলাকায় ভিড় সহ যান চলাচল নিয়ন্ত্রণ করে উদ্ধারকাজে সহযোগিতা করা হয়। এরপর ফ্রি স্কুল স্ট্রিট ফায়ার স্টেশন এবং দমকলের সদর দফতর থেকে ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি শুরু হয় হোটেলের ভিতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের কাজ।
দীর্ঘ সময় ধরে চলা অভিযানে পুলিশ সহ দমকলের যৌথ প্রচেষ্টায় প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। তবে বেশ কয়েকজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২ জন মহিলা, ১ জন শিশুসহ মোট ৯ জনকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রায় ভোর সাড়ে ৪টে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ সহ উদ্ধার অভিযান চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকা ঘিরে রেখে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের