নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিষিদ্ধ কাশির সিরাপ পাচার কাণ্ডে পুলিশের জালে আটক যুবক। অভিযুক্তের নাম জাহাঙ্গীর শেখ। বাড়ি চাপড়ার বাদলাঙ্গি এলাকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ কারবারের পেছনে থাকা মূল চক্রের সন্ধানে নেমেছে চাপড়া থানার তদন্তকারী দল।
পুলিশ সূত্রে জানা গেছে , রবিবার বিকেলে জাহাঙ্গীর একটি ট্রাভেল ব্যাগে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে স্কুটারে করে পদ্মমালা এলাকা থেকে হৃদয়পুরের দিকে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল সীমান্তের কাঁটাতার পার করে বোতলগুলি বাংলাদেশে পাচার করা।

খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মরমলা এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযুক্তকে গ্রেফতার করে তল্লাশি চালানো হলে ব্যাগের ভিতর থেকে মোট ১০০ বোতল সিরাপ উদ্ধার হয়। এরপরই ঘটনাস্থলে ভিড় জমে যায়।
এ প্রসঙ্গে এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, 'আগাম গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছিল। মাদক পাচারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা