নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তিন বছরে দ্বিতীয়বার নির্বাচনের সম্মুখীন ভারতীয় ফুটবল ফেডারেশন। এরই জেরে মঙ্গলবার রাতে ফিফা সহ এএফসির তরফে চিঠি পেল ভারতীয় ফুটবল ফেডারেশন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন শেষ না করলে কঠোর শাস্তির মুখে পড়বে এআইআইএফ।
২০১৭ সালে সুপ্রিম কোর্টে ক্রীড়া সংবিধান রূপায়ণের বিষয়টি ওঠার পরে এখনও অবধি কোনো সুরাহা হয়নি। স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি না হওয়ায় ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ আপাতত ভীষণই অন্ধকারাচ্ছন্ন। তাই আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ করার কথা জানানো হয়েছে চিঠিতে। এছাড়াও বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। ফিফার আদেশ অমান্য করলে নির্বাসিত হতেও পারে ফেডারেশন।
এআইআইএফ সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে সই করেছেন ফিফার সদস্য দেশগুলির মুখ্য কর্তা এলখান মামাদভ সহ এএফসি-র সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সব কিছুই ফেডারেশনকে করতে হবে স্বাধীন ভাবে। সরকার-সহ কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন কল্যাণ। কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রককেও জানাবেন। এর পরে দ্রুত রায়দানের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হবে। তবে নতুন ক্রীড়ানীতি মেনে সংবিধান চূড়ান্ত করার উদ্দেশ্যেই পিছিয়ে চলেছে রায়ের দিন।
মুম্বই ইন্ডিয়ান্স - ১৯৫/৬(২০)
পঞ্জাব কিংস - ১৯৮/৩(১৬.৩)
একের পর এক হারে পর্যুদস্ত নাইটদের এই অবস্থার জন্য ভুল প্লেয়ার নির্বাচনকেই দায়ী করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার
পিঠের চোট সারিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন অরেঞ্জ আর্মি দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে
ইউরোপ সেরার লড়াইয়ে তারাই এবার অন্যতম দাবিদার
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু প্রাক্তন অধিনায়ককে আপাতত মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
এই বিবাদ এখন ভারতীয় ক্রিকেট মহলে টক অফ দ্য টাউন
সেটা লুকোতে পারেননি আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তি
পিএসজি - ২
লিভারপুল - ০
অ্যাতলেতিকো মাদ্রিদ - ১(৩)
বার্সেলোনা - ২(০)
চেন্নাই সুপার কিংস - ১৯২/৫(২০)
কলকাতা নাইট রাইডার্স - ১৬০/৭(২০)
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
মাঠের উত্তেজনার মাঝে এমন প্রশাসনিক পদক্ষেপে দুই শিবিরেই এখন অস্বস্তি তুঙ্গে
এখনও অবধি জয়ের মুখ দেখেনি কলকাতা
সানরাইজার্স হায়দ্রাবাদ - ২১৬/৬(২০)
রাজস্থান রয়্যালস - ১৫৯(১৯)
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়