নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাকের সল্টলেক অফিসে ইডি হানাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। ইডির হানাকে ‘গণতন্ত্রের উপর সরাসরি আঘাত’ এবং বিজেপির ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যা দিয়েছেন তিনি। নির্বাচনের মুখে এই অভিযানের সময় নিয়েই গুরুতর প্রশ্ন তুলে শাসকদল।
বৃহস্পতিবার সকাল থেকে আইপ্যাক দফতরে ইডির হানা নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠে গোটা শহর। প্রথমে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া সেখান থেকে আইপ্যাক অফিসে মমতার উপস্থিতি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ' যদি সত্যিই তদন্ত করার প্রয়োজন থাকত, তাহলে এত মাস বা এত বছর পর কেন এই তৎপরতা? আইপ্যাক তৃণমূলের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ঠিক ভোটের মুখে সেখানে হানা দেওয়া মানে দলের প্রচার পরিকল্পনা, তথ্য ও ব্লুপ্রিন্টকে নিশানা করা।'
কুণাল ঘোষের দাবি, ' ওরা রাজনৈতিক ভাবে আক্রমণ করেছে তাই আমরাও রাজনৈতিক ভাবে উত্তর দিয়েছি। এখন প্রোটোকলের গল্প দিচ্ছে কেন? এতদিন আইপ্যাককে ডেকে পাঠায়নি এখন ভোটের মুখে এসে এগুলো করছে। এর থেকে এটাই বোঝা যায় যে সম্পূর্ণ ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এসব করা হচ্ছে।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের