নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন ঘাসফুল শিবিরে। শাসকদল ছেড়ে প্রধান বিরোধী শিবিরে নাম লেখালেন একাধিক পরিবার। এই দলবদলকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে। যদিও এই ভাঙন নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার, ভোটযুদ্ধ পার হতে এই রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিরুলিয়া ৫ নম্বর মণ্ডলের বিজেপি কার্যালয়ে একটি বিশেষ যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের আদর্শ ত্যাগ করে ১৭টি পরিবার আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে শামিল হয়। নবাগতদের মধ্যে সিংহভাগই ছিলেন মহিলা সদস্য, যা নির্বাচনের আগে শাসকদলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

দলবদলকারী রিঙ্কু সামন্ত বোয়াল জানান, 'তৃণমূলের অন্দরে অনেক গাফিলতি রয়েছে। চারিদিকে যা ঘটছে, তাতে নারীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। মূলত নিজেদের সুরক্ষার কথা চিন্তা করেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছি। আমার নিজের পরিবার থেকেই ৬ জন সদস্য আজ এখানে এসেছেন'।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের